এক্সপ্লোর

Bengaluru Shopkeeper Beaten: ফোনে শুনছিলেন হনুমান চালিশা, মার খেতে হল বেঙ্গালুরুর দোকানদারকে ! গ্রেফতার ৩

Hanuman Chalisa: বেঙ্গালুরুর ওই দোকান মালিকের অভিযোগ, ফোনে হনুমান চালিশা শোনার কারণেই তাঁকে মারধর করেছে কয়েকজন ব্যক্তি।

বেঙ্গালুরু: ফোনে হনুমান চালিশা (Hanuman Chalisa) চালিয়ে শুনছিলেন। আর তার জেরে আক্রান্ত হতে হয়েছে বেঙ্গালুরুর (Bengaluru Shopkeeper) এক দোকান মালিককে ! এমনই গুরুতর অভিযোগ করেছেন এক যুবক। বেঙ্গালুরুর ওই দোকান মালিকের নাম মুকেশ। বছর ২৬- এর ওই যুবকের অভিযোগ, তিনি নিজের ফোনে হনুমান চালিশা চালিয়ে শুনছিলেন। তাতেই আশপাশের কিছু লোক ক্ষেপে যান। এখানেই শেষ নয়। মুকেশের অভিযোগ, ওই ব্যক্তিরা হুমকি দিয়ে বলেছিলেন যে আজানের সময় যদি হনুমান চালিশা চালানো থাকে তাহলে দোকানে ভাঙচুর চালাবেন। হুমকি শুনে মুকেশ বলেছিলেন তখন আজানের সময় ছিল না। এরপরেই ওই ব্যক্তিরা দোকান থেকে টেনে বের করে মুকেশকে মারধর করেন। যাঁরা মারধর করেছেন সকলেই স্থানীয় বাসিন্দা। আগেও তাঁদের দেখেছেন বলে দাবি করেছেন মুকেশ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। ইতিমধ্যেই তিনজন গ্রেফতারও হয়েছে। জানা গিয়েছে, মুকেশই ওই দোকানের মালিক। 

 

 

এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও এক্স মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সংবাদসংস্থা পিটিআই- এর ওই ভিডিওতে দেখা গিয়েছে, বক্তব্য রাখছেন বিজেপি নেতা তেজস্বী সূর্য। ভয়ঙ্কর অভিযোগ করেছেন তিনি। তেজস্বীর কথায়, যেহেতু মুকেশ কন্নড় ভাষা ভালভাবে পড়তে জানেন না, তাই তিনি গোটা ঘটনা পুলিশকে মুখে বলেছিলেন এবং তাঁরা অভিযোগ লিখে নিয়েছিলেন। কিন্তু এফআইআর- এ নাকি আসল ঘটনাই নাকি লেখা হয়নি ! তেজস্বীর অভিযোগ, এফআইআর- এ লেখা হয়েছিল যে ব্লুটুথ স্পিকারে জোরে গান বাজিয়েছেন মুকেশ। তার জেরেই ঘটনা ঘটেছে। অথচ মোবাইলে হনুমান চালিশা চালানোর ঘটনার কোনও উল্লেখই করা হয়নি ওই এফআইআর- এ। এদিকে একাধিক জায়গায় এমনকি বিভিন্ন মিডিয়াতেও গোটা ঘটনার বিবরণ দিয়েছেন মুকেশ। কিন্তু সেই ঘটনার কোনও উল্লেখই করা হয়নি এফআইআর- এ। এমনই গুরুতর অভিযোগ করেছেন বিজেপি নেতা তেজস্বী সূর্য। এক্স মাধ্যমে এই ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে শোরগোল। জানা গিয়েছে, এই এফআইআর দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানোর জন্য শাস্তি), ৫০৪ (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ১৪৯, ৩০৭ (হত্যার চেষ্টা) এবং আরও কয়েকটি ধারায়। 

 

 

এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কর্নাটক কংগ্রেস শাসিত রাজ্য হওয়ার ফলে এই ঘটনার জন্য সরাসরি সেই রাজ্যের শাসকদলের দিকেই আঙুল তুলেছেন তিনি। অমিত মালব্যর কথায়, 'কর্নাটকে কংগ্রেস জয়ী হওয়ার পর থেকেই বেঙ্গালুরুতে আইনশৃঙ্খলার সম্পূর্ণ বিপর্যয় ঘটেছে। সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে, গুলি চালানো হয়েছে এবং এখন মৌলবাদীরা একটি দোকানে ঢুকে মালিককে মারধর করেছে। কংগ্রেসকে ভোট দিন এবং তাদের তুষ্টিকরণের রাজনীতির শিকার হন।'

আরও পড়ুন- 'বিরল মানুষ', ভারত জোড়ো ন্যায় যাত্রার বিদায়-বার্তায় রাহুলের 'দৃঢ় মানসিকতাকে' কুর্নিশ অখিলেশের 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"আপনারা আরও কাজের সুযোগ পাবেন..", নিউটাউনে গৌরীমেলায় গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন সরকারি প্রকল্প নিয়ে বার্তা ?
Jalpaiguri: বানারহাট চা বাগানে বন দফতরের খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ, স্বস্তিতে চা শ্রমিকরা
বানারহাট চা বাগানে বন দফতরের খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ, স্বস্তিতে চা শ্রমিকরা
West Bengal News Live : তোলাবাজির অভিযোগে ধৃত পরে জামিন, বিজেপি নেত্রীর পাশে শমীক ভট্টাচার্য
তোলাবাজির অভিযোগে ধৃত পরে জামিন, বিজেপি নেত্রীর পাশে শমীক ভট্টাচার্য
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget