এক্সপ্লোর

Kedarnath Temple: 'কেদারনাথের মন্দিরে 'এঁদের' প্রবেশ বন্ধ হোক'! বিজেপি বিধায়কের দাবি ঘিরে তুমুল শোরগোল

Kedarnath Temple Timing: তিনি সম্প্রতি দাবি করেছেন, ‘কিছু অ-হিন্দু ব্যক্তি ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছেন।

নয়া দিল্লি: বিখ্যাত শৈবতীর্থ কেদারনাথে প্রবেশ নিয়ে বিতর্ক তৈরি হল বিজেপি বিধায়কের মন্তব্য। এবার কেদারনাথে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুললেন বিজেপি নেত্রী।                                                                     

উত্তরাখণ্ডের কেদারনাথ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক আশা নৌটিয়াল কেদারনাথ মন্দিরে “অ-হিন্দুদের” প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। আশা নৌটিয়াল নামে ওই বিজেপি নেত্রী আবার কেদারনাথের বিধায়ককও বটে।                                               

তিনি সম্প্রতি দাবি করেছেন, ‘কিছু অ-হিন্দু ব্যক্তি ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছেন। যদি কিছু লোক এমন কিছু করে যা কেদারনাথ ধামের ভাবমূর্তি নষ্ট করতে পারে, তাহলে তাদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত। তারা অবশ্যই অ-হিন্দু, যারা বাইরে থেকে এসে ধামকে অপমান করার জন্য এই ধরনের কার্যকলাপে জড়িত। ’ 

এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সম্প্রতি কেদারনাথে যাত্রা ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক হয়েছিল, যেখানে স্থানীয়রা কিছু সমস্যার কথা উত্থাপন করেছিলেন। এই সমস্যাগুলি এতদিন নজরে আসেনি বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন, ইসলাম ধর্ম নিয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ, YouTuber-এর বাড়িতে 'গ্রেনেড' পাক গ্যাংস্টারদের!

এর পরই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেন, ‘বিজেপি নেতারা চাঞ্চল্যকর মন্তব্য করাকে অভ্যেসে পরিণত করে ফেলেছেন।’ 

যদিও হরিশ রাওয়াতের বক্তব্য, ‘উত্তরাখণ্ড একটি ‘দেবভূমি’ এবং আপনি কতদিন ধর্মের সাথে সব কিছু সংযুক্ত করবেন? তারা এটা করছে কারণ তাদের কাছে মানুষকে বলার মতো কিছু নেই।’ সামনে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে থেকে চারধাম যাত্রা শুরু হতে চলেছে। তখন গঙ্গোত্রী  ও যমুনোত্রী ধামের দরজা খোলা হবে। ২ এপ্রিল থেকে খুলতে চলেছে কেদারনাথ, বদ্রীনাথ ধাম খুলবে ৪ এপ্রিল। তার আগে বিজেপি নেত্রীর এই মন্তব্য নিঃসন্দেহে নতুন বিতর্ক তৈরি করল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Gujarat News: একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget