এক্সপ্লোর

Gaya International Airport: পবিত্র গয়া শহরের বিমানবন্দরের কোডনেম GAY কেন? আপত্তি তুললেন বিজেপি সাংসদ, কেন্দ্র বলল…

GAYA Airport Codename: বিজেপি-রাজ্যসভা সাংসদ ভীম সিংহ গয়া বিমানবন্দরের কোডনেম GAY রাখা নিয়ে আপত্তি জানান।

নয়াদিল্লি: নামের তিনটি অক্ষর ধরে বিমানবন্দরের কোডনেম তৈরি হয়। পৃথিবীর সর্বত্রই এই নিয়ম চালু রয়েছে। যে কারণে কলকাতা বিমানবন্দরের কোডনেম CCU (পূর্বনাম Calcutta অনুসারে), মুম্বই বিমানবন্দরের কোডনেম BOM (পূর্বনাম Bombay অনুসারে)। কিন্তু  বিহারের গয়া বিমানবন্দরের কোডনেম, GAY নিয়ে এবার আপত্তি তুললেন বিজেপি-রই সাংসদ। কোডনেম পাল্টানোর দাবি তুললেন। সংসদে সেই প্রসঙ্গ উঠলে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তরফে দলের সাংসদকে জবাব দেওয়া হল। (Gaya International Airport)

বিজেপি-র রাজ্যসভা সাংসদ ভীম সিংহ গয়া বিমানবন্দরের কোডনেম GAY রাখা নিয়ে আপত্তি জানান। তাঁর দাবি, গয়ার মতো পবিত্র শহরের বিমানবন্দরের কোডনেম GAY রাখায় অস্বস্তিতে পড়েছেন সেখানকার মানুষ। সংস্কৃতির নিরিখে এই কোডনেম অত্যন্ত অবমাননাকর। গয়া বিমানবন্দরের বর্তমান কোডনেম পাল্টে যাতে সম্মানজনক কিছু রাখা যায় কি না, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানান ভীম। (GAYA Airport Codename)

কেন্দ্রের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মহল ভীমকে লিখিত জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিমানবন্দরের তিন অক্ষরের কোডনেম পাল্টানো যায় না। একবার যে কোডনেম রাখা হয়, পাকাপাকি ভাবে সেই ব্যবহার করা হয়। একেবারে অভূতপূর্ব কোনও পরিস্থিতি না দেখা দিলে, নিরাপত্তাজনিত কোনও উদ্বেগ না থাকলে, কোডনেম পাল্টানোর রীতি নেই। সাধারণত শহরের নামের প্রথম তিনটি অক্ষর ধরেই যে সেখানকার কোডনেম রাখা হয়, তাও জানান মুরলিধর।

International Air Transport Association (IATA)-র নীতি অনুযায়ীই পৃথিবীর সমস্ত বিমানবন্দরের কোডনেম রয়েছে। মুরলিধর জানিয়েছেন, বিমান সংস্থার অনুরোধেই কোডনেম রাখা হয়। বাণিজ্যিক বিমান পরিষেবার কথা মাথায় রেখেই কোডনেমের প্রচলন। IATA-র ৭৬৩ নম্বর বিধি অনুযায়ী, অস্বাভাবিক পরিস্থিতি ছাড়া বিমানবন্দরের কোডনেম পাল্টানো যায় না।

গয়া বিমানবন্দরের কোডনেম পাল্টানোর দাবি যদিও এই প্রথম উঠল না। বছর তিনেক আগে। ২০২২ সালে পাবলিক আন্ডারটেকিং বিষয়ক সংসদীয় কমিটির তরফে ওই প্রস্তাব জমা পড়ে। পবিত্র শহর গয়ার বিমানবন্দরের কোডনেম GAY রাখা অশোভনীয় বলে অভিযোগ করা হয়। কোডনেম GAY থেকে পাল্টে YAG রাখার প্রস্তাব দেওয়া হয়। সেই সময় কেন্দ্র জানায়, IATA তাদের ওই প্রস্তাবে রাজি হয়নি। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয় সেই সময়। সমাজকর্মীরাও বিষয়টি নিয়ে সরব হন। তাঁরা অভিযোগ করেন, এমন দাবি তোলার একটাই অর্থ হয় যে, এই সরকার এবং তাদের প্রতিনিধিরা সমকামিতার বিরোধী। সেই জন্যই কোডনেম পরিবর্তনের দাবি করা হচ্ছে। এত বছর পর ফের ওই একই দাবি উঠল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget