এক্সপ্লোর

BJP MP Car Attack: বাঁকুড়ায় বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঁকুড়ায় বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি ভাঙচুর। পাতালখুড়িতে বাইকে চড়ে দুষ্কৃতীদের হামলা। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। ওই সময় গাড়ির মধ্যেই ছিলেন সুভাষ সরকার।

বাঁকুড়া:  বাঁকুড়ায় বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি ভাঙচুর। পাতালখুড়িতে বাইকে চড়ে দুষ্কৃতীদের হামলা। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। ওই সময় গাড়ির মধ্যেই ছিলেন সুভাষ সরকার। অল্পের জন্য তিনি রক্ষা পান। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূলের কোনও যোগ নেই, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরার।

বিজেপি সাংসদের অভিযোগ, তিনি যখন পাতালখুড়ির দিকে যাচ্ছিলেন, তখন পিছন থেকে কয়েকজন বাইক ও স্কুটারে এসে তাঁর গাড়িতে ভাঙচুর করে। তাঁর অভিযোগ, হামলাকারীদের চেনা যায়নি। তারা বলে যায়, খুব বাড় বেড়েছে।

সুভাষ সরকারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেছেন, এই সময়ে এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস তৃণমূল ছাড়া আর কে করতে পারে।

অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। শ্যামলা সাঁতরা বলেছেন, এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। তিন বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছিলেন বিজেপি সাংসদ। তারপর থেকে কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি। তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। এটি বিজেপি অন্দরের কোন্দলের কারণে হতে পারে। 

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ২১৩ আসন জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। ভোটের ফল প্রকাশের পরই তৃণমূলের বিরুদ্ধে তাদের দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে বিজেপি। এই অভিযোগ ঘিরে দুই পক্ষের বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। এরইমধ্যে সুভাষ সরকারের গাড়িতে ভাঙচুরের অভিযোগ সামনে এল। 

পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করেছে। এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। এবারের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছে তৃণমূল। লোকসভা নির্বাচনের ধাক্কা কাটিয়ে রাজ্যের জঙ্গলমহলের চার জেলায় ঘুরে দাড়িয়েছে তৃণমূল। তবে বাঁকুড়াতে বিজেপি তাদের জমি ধরে রাখতে পেরেছে। এদিনের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে সে কথা মনে করিয়ে দিতে ভোলেননি বিজেপি সাংসদ সুভাষ সরকার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
ABP Ananda Top 10, 3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget