এক্সপ্লোর

Dilip Ghosh: মোদি নন! ভারতের ভাল শাসক তবে কে? নাম জানালেন দিলীপ

Dilip Ghosh, BJP News: বিজেপি নেতার কথায়, 'যোগীজি সব থেকে ভালো শাসক ভারতবর্ষের। এত কাজ করেছে তাও মানুষ ভুলে গেল তাকে। ৫০০ টাকায় ভুলে যায় মানুষ।'

মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: জেতা আসন থেকে সরিয়ে, তাঁকে পাঠানো হয়েছিল ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সেখানে হারার পর থেকেই, বিজেপি নেতৃত্বের একাংশকে নিয়ে, বিস্ফোরক মন্তব্য করে চলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

লোকসভা ভোটে হারের পর, এবার দুর্গাপুরে গেলেন দিলীপ ঘোষ। দেখা করলেন স্থানীয়দের সঙ্গে। বর্ধমান-দুর্গাপুরের পরাজিত বিজেপি প্রার্থী বলেন, কয়েকবছর ধরেই বাংলায় ভোট-পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। তবে মানুষ এসব পছন্দ করছে না বলেই দাবি করেন দিলীপ। 

বিজেপি নেতার কথায়, 'যোগীজি সব থেকে ভালো শাসক ভারতবর্ষের। এত কাজ করেছে তাও মানুষ ভুলে গেল তাকে। ৫০০ টাকায় ভুলে যায় মানুষ। দুষ্কৃতীরা বুকে জিতলে তো লুটপাট চালাবে। আমরা কেন করব মানুষ বুঝে করুক গে।' 

এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, 'দলের ধারণা ছিল, আমি গেলে ওখানে জিতে যাব। মেদিনীপুর তো জেতা আসন। কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা।  প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পার্টির নির্দেশ আমি মেনে গিয়েছিলাম।' সেই সময় দিলীপ এও বলেছিলেন, 'এ তো সবাই জানে, নতুন কিছু না। রাজনীতিতে পুরনো লোকেদের অনেক সময় ভুলে যাওয়া হয়। যারা পার্টিকে দাঁড় করিয়েছে, জিতিয়েছে ওদের ভুলে গেলে চলবে না। এটাকে মনে রাখতে হবে। আর সেটাই লোককে বোঝাবার চেষ্টা করেছি আমি। রেজাল্টটাই শেষ কথা রাজনীতিতে, অন্যকিছু না। কে কী যুক্তি দিল, তাতে কিছু যায় আসে না। রেজাল্ট, ভোট, হার-জিত, এটাই রাজনীতির শেষ কথা।' 

আরও পড়ুন, সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিলীপের কথায়, 'রাতারাতি কেউ এলে, আমি দলের নেতা বানাতে পারি, জনগণের নেতা বানাতে পারি না তাঁকে। আমি প্রার্থী ঠিক করতে পারি, পার্টির স্বার্থে। জনগণ ভোট দেবে, তার কোনও গ্যারান্টি নেই। নেতৃত্ব তৈরি করতে সময় লাগে, নিজেকে তপস্যা করতে হয়, দলকেও সময় দিতে হয়। সেটা না দিলে লোকটা একটা জায়গায় দায়িত্ব নিয়েছে, লোকজন-কর্মীদের বুঝতে সময় লাগে, তাদের সঙ্গে টাই-আপ করতে হয়। সেটা না করলে, তাড়াতাড়ি করলে তো হয় না। সেই জন্য নেতৃত্বের অসুবিধা আছে। আমাদের বাইরে থেকে নেতা আনতে হচ্ছে।' 

তবে দিল্লি থেকে ফিরে মুখে কুলুপ এঁটেছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী। এদিন কুণাল ঘোষ কটাক্ষ করেন, বিজেপির একমাত্র ঘরছাড়া দিলীপ ঘোষ। এ নিয়ে মন্তব্য করতে চাননি প্রাক্তন বিজেপি সাংসদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget