এক্সপ্লোর

Second Hooghly Bridge: গঙ্গায় ঝাঁপ দিয়ে মজার ভিডিও রেকর্ডিং করার জের, তলিয়ে মৃত্যু যুবকের, নিখোঁজ এক

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিন দুপুরবেলা একদল যুবক তিলজলা এলাকা থেকে দ্বিতীয় হুগলি সেতুতে পৌঁছয়। সেখানে এক এক করে তিনটি রেলিং টপকে, বিপজ্জনকভাবে যুবকেরা গঙ্গা থেকে প্রায় দুশো ফুট উঁচুতে ঝুলতে থাকে।

পার্থ প্রতীম ঘোষ, কলকাতা: দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে মজার ভিডিও রেকর্ডিং। ঘটনায় গঙ্গায় তলিয়ে নিখোঁজ এক যুবক। উদ্ধার করা গিয়েছে অপর আরেক যুবককে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিন দুপুরবেলা একদল যুবক তিলজলা এলাকা থেকে দ্বিতীয় হুগলি সেতুতে পৌঁছয়। সেখানে এক এক করে তিনটি রেলিং টপকে, বিপজ্জনকভাবে যুবকেরা গঙ্গা থেকে প্রায় দুশো ফুট উঁচুতে ঝুলতে থাকে। বেশ কিছুক্ষণ থাকার পর মোবাইল বার করে তাঁরা ভিডিও শ্যুট করতে যখন শুরু করে দেখা যায়, এক এক করে দুই যুবক প্রায় ২০০ ফুট নিচে গঙ্গায় ঝাঁপ দেয়। গোটা ভিডিও রেকর্ডিং করে অন্য বন্ধুরা। মহম্মদ তস্তিগীর আলম(২৩) ও জাকির সর্দার (২২) নামে দুই যুবক ঝাঁপ দেয় ,যার মধ্যে জাকিরের কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও।

রবিবার দুপুর থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রিভার ট্রাফিক পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে গঙ্গায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে অতিরিক্ত উচ্চতা থেকে ঝাঁপ দেওয়ার ফলে তলিয়ে গিয়েছে যুবক। জাকির সর্দারের বাবা হেস্টিংস থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। বাকি বন্ধুদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। নিয়মকে অগ্রাহ্য করে যেভাবে যুবকরা এই ভয়ঙ্কর ভিডিও শ্যুট করতে গেল তাতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এত সময় ধরে যুবকরা যেভাবে দাপিয়ে বেড়ালো, কার্যত নজর এড়িয়ে গেল কীভাবে? যে রেলিংয়ে বাইরের কারও যাওয়ার অনুমতি নেই, সে জায়গায় এমন ঘটনা ঘটে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Viral News : 'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget