এক্সপ্লোর

Crime News: শরীর জুড়ে কামড়ের দাগ, এক বছরের শিশুর পরিণতি দেখে অজ্ঞান মা, আত্মসমর্পণ বাবার

Viral News: মেয়েটির মায়ের বয়স ১৯ বছর। ন’মাসের অন্তঃসত্ত্বা তিনি।

নয়াদিল্লি: বাবার কামড়ে মৃত্যু এক বছরের শিশু। আর সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। জানা গেল, এক বছরের মেয়ের উপর অত্যাচার চালাচ্ছিল অভিযুক্ত বাবা। ওই সন্তান তার নিজের বলে বিশ্বাস ছিল না। আর তাই মেয়ের উপর অত্যাচার চালিয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটাত। অপরাধ স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছে মেয়েটির বাবা। (Crime News)

ব্রাজিল থেকে এই ঘটনা সামনে এসেছে। ব্রিটেনের The Mirror জানিয়েছে, এক বছর বয়সি মায়া সিমোর পেরেইরার দেহ উদ্ধার হয় পাড়ি থেকেই। তার শরীরে কামড়ের দাগ ছিল। এমনকি চোখের উপরও ছিল আঘাতের চিহ্ন।  (Viral News)

মায়ার মায়ের বয়স ১৯ বছর। ন’মাসের অন্তঃসত্ত্বা তিনি। গত ১৭ মে কোনও কাজে বাইরে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে ছোট্ট মেয়ের নিথর দেহ দেখতে পান। ওই অবস্থায় মেয়েকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। জ্ঞান ফিরলে তড়িঘড়ি জরুরি পরিষেবায় ফোন করে সাহায্য় চান। কিন্তু মেডিক্যাল টিম এসে মেয়েটিকে মৃত বলে ঘোষণা করে। 

স্বামী থিয়াগো কলোডনি বার্সেলোসের দিকেই আঙুল তুলেছেন মেয়েটির মা। থিয়াগোর বয়সও ১৯ বছর। ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল থিয়োগো। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। খুনের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে Femicide ধারায় মামলা দায়ের হয়েছে, লিঙ্গের নিরিখে নারীহত্যার  অপরাধ এটি। এক্ষেত্রে খুনের চেয়েও বেশি গুরুত্ব রাখে অপরাধ। ৪০ বছর পর্যন্ত জেল হতে পারে। 

মেয়েটির মা জানিয়েছেন, জন্মের পর থেকেই মেয়েকে অত্যাচার করত থিয়াগো। মেয়ে তার নিজের সন্তান বলে মানতে চাইত না। তার পরও দ্বিতীয় বার থিয়াগোর সন্তান ধারণ করেন তিনি। মামলা নাম নেই মেয়েটির মায়ের। এভাবে শিশুকন্যাকে হত্যার জন্য থিয়াগোকে ‘নরখাদক’ বলে উল্লেখ করছে ব্রাজিলের সংবাদমাধ্যম।

এর আগে, জর্জিয়া থেকেও এমন একটি ঘটনা সামনে এসেছিল। সেখানে সুইমিং পুলে চুবিয়ে নিজের মেয়েকে হত্যা করে এক তরুণী। শুধু তাই নয়, মেয়েকে হত্যার পর স্বামীকে একেবারে নিরুত্তাপ সুরেই বলে, "পুলের নীচে রয়েছে মেয়ে।" দু'বছরের জন্মদিনের আগে মেয়েকে খুন করে এশিয়া কালুইস। ছোট্ট মেয়েটির নাম ছিল নির্বাণ। পর আদালতে মামলা শুনানি চলাকালীন, এশিয়ার বাইপোলার ডিসঅর্ডার রোগ ধরা পড়ে। সে অবসাদগ্রস্ত ছিল বলেও উঠে আসে। মানসিক চিকিৎসা শুরু হয় তার।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget