এক্সপ্লোর

Burdwan News: বর্ধমানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৩ দুস্কৃতী, ধৃতরা তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির

আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। বিজেপির দাবি ধৃতদের মধ্যে একজন তৃনমূলের স্থানীয় নেতা এবং আরেকজন স্থানীয় তৃনমূল কর্মী। অভিযোগ অস্বীকার করে তুনমূলের দাবি ধৃতদের সঙ্গে তৃনমূলের কোনও সম্পর্ক নেই।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: সোমবার বর্ধমান (Burdwan) রামপুরহাট (Rampurhat) শাখার নওদার ঢাল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল সিআইডি (CID)। তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের নাম মতিয়ার রহমান শেখ, কাজল শেখ ও উত্তম কুমার পণ্ডিত।

আজ তাদের বর্ধমান আদালতে (Burdwan Court) তোলা হয়। বিজেপির দাবি ধৃতদের মধ্যে একজন তৃনমূলের স্থানীয় নেতা এবং আরেকজন স্থানীয় তৃনমূল কর্মী। অভিযোগ অস্বীকার করে তুনমূলের দাবি ধৃতদের সঙ্গে তৃনমূলের কোনও সম্পর্ক নেই।

সিআইডি (CID) সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে তাঁরা ট্রেন থেকে নেমে ইতস্তত ঘোরাঘুরির করছিল। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল সিআইডি (CID) । সন্দেহভাজনদের স্টেশন থেকে গ্রেফতার করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জেলা সম্পাদক শ্যামল রায়ের অভিযোগ, ধৃতদের একজন অঞ্চলের যুব তৃনমুলের-সহ সভাপতি ও আরেকজন তৃনমূল কর্মী। তাঁর কথায়, 'এরা দিনে শাসক দলের পতাকা ধরে রাজনীতি করে ও রাতে দুস্কৃতীমূলক কাজ করে। এটাই বর্তমানে শাসক দলের চেহারা।' তিনি আরও বলেন, পুরভোট যত এগিয়ে আসবে তত বেশি বোম-বন্দুক কার্তুজ পাওয়া যাবে।

তৃনমূলের কর্মী নয় দাবি করে আউসগ্রাম ১ ব্লক তৃণমূলের সভাপতি সালেক রহমানের দাবি আগে ওরা তৃনমূল করত, তবে দল থেকে অনেক আগেই ওদের সরিয়ে দেওয়া হয়েছে। ধৃতরা এখন তৃনমূলের কেউ নয়।

উল্লেখ্য এদিন মদের আসরে শ্লীলতাহানির অভিযোগ ওঠে! পাল্টা এক মহিলার বিরুদ্ধে যুবকের জিভ কেটে নেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগও উঠল। সব মিলিয়ে অশান্ত শান্তিনিকেতন লাগোয়া এই আদিবাসী গ্রাম। ২০ বছরের শমাই সোরেন। বাড়ি বীরভূমের শান্তিনিকেতন থানার ফুলডাঙা গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৮টা নাগাদ আদিবাসী তরুণ শমাই তাঁর বন্ধু মুকুলকে সঙ্গে নিয়ে পাশের বাড়িতে মদ খেতে যান। পুলিশ সূত্রে খবর, এক মহিলার বাড়িতে বসেছিল মদের আসর। 

শমাই সোরেনের বন্ধুর দাবি, কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন, ওই মহিলা শমাইয়ের জিভে ছুরির কোপ বসিয়ে তা কেটে নেওয়ার চেষ্টা করছে! যুবকের দাবি, তাঁর বাধায় সেই চেষ্টা বানচাল হয়ে যায়।

আহতের বন্ধু  মুকুল মুর্মু জানিয়েছেন, দুই বন্ধু মদ খেতে গিয়েছিলাম। আমি বাথরুম করতে বাইরে যাই। ফিরে এসে দেখি ওর ওপরে চেপে কাটছে। আমি টেনে ওকে ছাড়িয়ে তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যায়। জিভ কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করে, পাল্টা ওই যুবকের বিরুদ্ধে বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন মহিলা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

 

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য

ভিডিও

R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget