এক্সপ্লোর

আর জি করে দিলীপ-কৈলাশের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের, বাধা বিজেপির, মারপিট

কলকাতা: মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল সংঘাতের মধ্যেই এবার শাসক দলের রোষের মুখে বিজেপি নেতারা। বৃহস্পতিবার, দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। যা ঘিরে কার্যত রণক্ষেত্র আরজি কর হাসপাতাল চত্বর।

এদিন দলের রাজ্য সভাপতি ও বিজেপির এরাজ্যের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের গাড়ি আটকে রাখার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এমনকী, বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের মারপিট হয় বলেও অভিযোগ। দুপক্ষের এই ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আর জি কর হাসপাতাল।

প্রসঙ্গত, বসিরহাটে গোষ্ঠীদ্বন্দ্বে এক দলীয় কর্মীর মৃত্যুর দাবি বিজেপির। গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে আর জি কর হাসপাতালে আনা হয় বলে দলীয় সূত্রে দাবি। এরপরেই তাঁর মৃত্যু হয় বলে দাবি বিজেপি নেতৃত্বের। এ বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আর জি করে যান লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতারা।

সেখানে হাসপাতালের কাজে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা বাধে। তৃণমূলকর্মীরাই তাঁদের বাধা দিয়েছেন বলে অভিযোগ লকেটের। যদিও, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গোটা ঘটনার দায় বিজেপির ওপর চাপান। তাঁর প্রশ্ন, অশান্তির মধ্যে বিজেপি কর্মী কী করতে গিয়েছিলেন?

বসিরহাটের অশান্তির প্রেক্ষিতে তৃণমূল যখন বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে, তখন শাসক দলের উদ্দেশে পাল্টা এমনই হুঁশিয়ারি দিলেন কৈলাস বিজয়বর্গীয়।  বলেন, রাজ্যপালকে নিয়ে ওরাই অসাংবিধানিক বক্তব্য রেখেছেন। এরপরই তাঁর হুঁশিয়ারি, মন্ত্রীদের সতর্ক করছি, আপনাদের নিয়ে সব খবর আছে।

এপ্রসঙ্গে, নাম না করে সারদা-রোজভ্যালি প্রসঙ্গও টেনে আনেন তিনি। বলেন, ক’দিন পরে যারা চিটফান্ডকাণ্ডে জেলে যাবে, তারাই রাজ্যপালকে নিয়ে অসাংবিধানিক কথা বলছে।

যদিও, একইসঙ্গে, রাহুল সিংহের করা মন্তব্যের জেরে তৈরি হওয়া বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নেন কৈলাশ। ড্যামেজ কন্ট্রোলে নেমে তিনি বলেন, রাহুল সিংহের বক্তব্যের সঙ্গে সহমত নই। রাজ্যপাল নিরপেক্ষ, অরাজনৈতিক পদ। কেশরীনাথ সেই পদের মর্যাদা রেখেছেন।

প্রসঙ্গত, এদিনই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মোদী-বাহিনীর সৈনিক বলে উল্লেখ করেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংহ। বলেন, তৃণমূল ভাবছে, রাজ্যপালকে গালাগাল দিয়ে চুপ করাবে। তৃণমূল ভুল করছে, উনি মোদি-বাহিনীর সৈনিক।

তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শানায় শাসক দল। পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপাল যে নিরপেক্ষ নন, দলেরই লোক, স্বীকৃতি দিল বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?

ভিডিও

ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Embed widget