এক্সপ্লোর

করোনার ভয়াবহ ফুসফুস সংক্রমণ কমাতে পারে গাঁজা-ভাং? দেখুন গবেষকদের ব্যাখ্যা

যদি গাঁজা-ভাং করোনা প্রদাহ কমাতে পারে, তবে তা অন্যান্য প্রদাহ নিরসনেও কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

কলকাতা: করোনাভাইরাস যত ছড়াচ্ছে, তত বিভিন্ন অপ্রচলিত জায়গা থেকে ওষুধের সন্ধান করছেন গবেষকরা। তাঁরা বলছেন, গাঁজা ও ভাংয়ের মধ্যে এমন বেশ কিছু সক্রিয় যৌগ রয়েছে যা করোনা সংক্রমণের চিকিৎসায় কাজে লাগতে পারে। এখন তাঁরা চেষ্টা করছেন, এটি থেকে সংক্রমণ নিরোধক কোনও ওষুধ বার করা যায় কিনা। আমেরিকার নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় ও টেক্সাস বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা এখন গাঁজা-ভাং নিয়ে পরীক্ষানিরীক্ষা করছেন, বোঝার চেষ্টা করছেন, গাঁজা-ভাং থেকে তৈরি ওষুধ করোনার বিপজ্জনক ফুসফুসে সংক্রমণের চিকিৎসা করতে পারে কিনা। এ নিয়ে এ মাসের ব্রেন, বিহেভিয়র অ্যান্ড ইমিউনিটি পত্রিকায় তাঁরা একটি প্রবন্ধ লিখেছেন। তাতে তাঁরা বলেছেন, সাম্প্রতিক কিছু রিপোর্টে দেখা যাচ্ছে, জ্বর, কাশি ও পেশিতে যন্ত্রণা সংক্রান্ত অসুস্থতার লক্ষণ শেষমেষ মারাত্মক নিউমোনিয়ার চেহারা নিতে পারে, যা ফুসফুসের কাজ বন্ধ করে দিতে পারে, দম নেওয়া অসম্ভব হয়ে উঠতে পারে এর ফলে। তাই বিজ্ঞানীদের এখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম কাজ শরীরের প্রদাহ বা জ্বালাযন্ত্রণা কমানো। গবেষকরা জানাচ্ছেন, সাম্প্রতিক এক স্টাডিতে দেখা গিয়েছে, টোসিলিজুমাব নামে এমনই একটি ওষুধ রোগীদের ফুসফুসের শ্লেষ্মা পরিষ্কার করতে পারে, এর ফলে ৯০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু সমস্যা হল, এর পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত বেশি, অগ্ন্যাশয় এবং হৃদপিণ্ডে রক্তসঞ্চালক ধমনীতে যন্ত্রণা শুরু হতে পারে। তাই এখন তাঁরা এই প্রদাহ কমানোর পথ খুঁজছেন। আর এখানেই তাঁদের কাছে গুরুত্ব পাচ্ছে গাঁজা ও ভাং। ওই গবেষণা পত্রের লেখকরা জানাচ্ছেন, গাঁজা আর ভাঙের গাছে এমন কিছু উপাদান আছে, যা প্রদাহ কমাতে পারে। বিশেষ করে সিবিডি-র মত একটি উপাদানের কথা বলছেন তাঁরা যা করোনা সংক্রান্ত প্রদাহ কমাতে সক্ষম হতে পারে বলে তাঁদের ধারণা। গবেষণায় আগেই প্রমাণিত হয়েছে যে সিবিডি-র মধ্যে গুরুত্বপূর্ণ প্রবাহ নিরোধী মৌল রয়েছে, জটিল ধরনের মৃগীতে ভোগা শিশুদের পক্ষেও এই উপাদান নিরাপদ বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এফডিএ। যদি গাঁজা-ভাং করোনা প্রদাহ কমাতে পারে, তবে তা অন্যান্য প্রদাহ নিরসনেও কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget