এক্সপ্লোর

ফের পিছিয়ে গেল আইসিএসই-সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে শুনানি

আগামী ৩ জুন পর্যন্ত পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানি।

নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল আইসিএসই-সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে শুনানি। আগামী ৩ জুন পর্যন্ত পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানি। উভয় বোর্ডেরই পরীক্ষা স্থগিতের আবেদনে শুনানি হবে।

এদিন কেন্দ্র আদালতে জানায়, সিবিএসই এবং সিআইএসসিই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আর দুদিনের মধ্যে জানিয়ে দেবে সংশ্লিষ্ট দুই বোর্ড। বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কাছে সময় চেয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল সুপ্রিম কোর্টে বলেন, বৃহস্পতিবারের আগে এই সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত নেওয়া হবে। 

আইসিএসই এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামল করেন আইনজীবী মমতা শর্মা। ওই মামলায় তিনি বলেছেন কোভিড পরিস্থিতিতে আইসিএসই এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। এর পাশাপাশি আইএসসি এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষার্থীদের অভিভাবকরাও আদালতের দ্বারস্থ হন। করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের আবেদন জানান তাঁরা। এর আগে গত ২৮ মে পিছিয়ে যায় শুনানি।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র।  মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন। এরপর ১৬ এপ্রিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু চারদিন পর দশম শ্রেণির পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হয়। 

করোনা পরিস্থিতিতে স্থগিত এ রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা স্থগিত ১৫টি রাজ্যে। এমনিতেই দেশের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিয়ে ওঠার আগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে। যেভাবে এখন কম বয়সীরা আক্রান্ত হচ্ছে, তাতে দেশজুড়ে বোর্ড পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রবেশিকার ভবিষ্যত্‍ নিয়েও উদ্বিগ্ন দেশের কোটি কোটি পড়ুয়া।  এই আবহে দ্বাদশের পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী থেকে অভিভাবকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget