এক্সপ্লোর

Manipur Violence: মণিপুরকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

Manipur Case: মণিপুরের এই নৃশংস এবং নিন্দনীয় ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। গত সোমবার এই ঘটনায় সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ।

Manipur Violence: মণিপুরে দুই মহিলাকে গণধর্ষণ এবং বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। মণিপুরের এই নৃশংস এবং নিন্দনীয় ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। গত সোমবার এই ঘটনায় সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। অভিযোগ ওই দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় যুক্ত ছিল এই ব্যক্তি। এরপরই এই গোটা ঘটনার তদতভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

মণিপুর সরকারের আবেদনের ভিত্তিতে তদন্ত করবে সিবিআই। ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সিট গঠন করল সিবিআই। এখনও পর্যন্ত মণিপুরে হিংসায় ১০০ জনের মৃত্যু হয়েছে, আহত ৩০০ জন। ৩ মে মেইতেই জনগোষ্ঠীর এসটি স্টেটাসের দাবির প্রতিবাদে মিছিল। মিছিলের পরেই মণিপুরে পরপর হিংসার ঘটনা ঘটে। এর পাশাপাশি, মণিপুরে ভাইরাল হওয়া ভিডিওর কেসে তদন্তভার সিবিআই-কে দেওয়ার পাশাপাশি কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করবে বলেও জানা গিয়েছে। এই হলফনামায় বলা হবে গোটা ঘটনার তদন্ত যেন মণিপুর রাজ্যের বাইরে কোথাও করা হয়। এই তথ্যও জানা গিয়েছে, সংবাদসংস্থা এএনআই সূত্রে। 

 

গত ৪ মে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মণিপুরে। দুই মহিলাকে গণধর্ষণের পর বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়া সেই দৃশ্য ভাইরালও হয়ে যায়। এই ঘটনায় এক নাবালক সহ- সাতজনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। প্রাথমিক ভাবে কার্যত নীরব ছিল পুলিশ। কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত ১৯ জুলাই ২৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে মণিপুর-সহ গোটা দেশ। তৎপর হয় পুলিশ। ইতিমধ্যেই সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। এছাড়াও সূত্রের খবর, যে ফোন থেকে ওই ভিডিও শ্যুট করা হয়েছিল এবং ভাইরাল হয়েছিল সেই ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওই ভিডিও যে ব্যক্তি শ্যুট করেছেন তাকেও গ্রেফতার করেছে পুলিশ। 

মণিপুরের এই নিন্দনীয় ঘটনায় পুলিশ প্রথম গ্রেফতার করেছিল ২০ জুলাই। আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছিল পরের দিন। এরপর পঞ্চম অভিযুক্তকে (নাবালক) গ্রেফতার করা হয়েছিল ২২ জুলাই। গত সোমবার সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে যে দুই মহিলাকে দেখা গিয়েছিল জানা গিয়েছে তাঁদের মধ্যে একজন প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী। ওই মহিলার স্বামী অসম রেজিমেন্টে সুবেদার পদে যুক্ত ছিলেন। শামিল হয়েছিলেন কার্গিলের যুদ্ধেও। 

আরও পড়ুন- আবারও হিংসার আগুনে জ্বলে উঠল মণিপুর, মেইতেই-কুকিদের মধ্যে নতুন করে সংঘর্ষ, চলল গুলি, অগ্নিসংযোগ

সেরা শিরোনাম

News Live Updates: 'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
Jammu Kashmir News: ফের কাশ্মীরে হামলা, জওয়ানদের লক্ষ্য করে গুলিবৃষ্টি, বাইকে এসে আক্রমণ আততায়ীদের
ফের কাশ্মীরে হামলা, জওয়ানদের লক্ষ্য করে গুলিবৃষ্টি, বাইকে এসে আক্রমণ আততায়ীদের

ভিডিও

Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget