এক্সপ্লোর

Subsidised Onions: টমেটোর মতো ঊর্ধ্বমুখী পেঁয়াজের দামও, ঝাঁঝ কমাতে উদ্যোগী হল কেন্দ্র, সোমবার থেকে কেনা যাবে ভর্তুকিযুক্ত মূল্যে

Onion Prices: রবিবার বাজারে ভর্তুকিমূল্য যুক্ত পেঁয়াজ ছাড়ার কথা জানিয়েছে কেন্দ্র।

নয়াদিল্লি: টমেটো কিনতে চোখের জল ফেলতে হচ্ছে আম জনতাকে। পেঁয়াজের দামও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভার লাঘব করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার (Onion Prices)। পেঁয়াজের দাম মাত্রাছাড়া হওয়ার আগে বাজারে ভর্তুকিমূল্য যুক্ত পেঁয়াজ ছাড়ার সিদ্ধান্ত নিল তারা। এর আগে টমেটোর ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছিল কেন্দ্র। এবার পালা পেঁয়াজের। (Subsidised Onions)

রবিবার বাজারে ভর্তুকিমূল্য যুক্ত পেঁয়াজ ছাড়ার কথা জানিয়েছে কেন্দ্র। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, সোমবার থেকে বাজারে ভর্তুকিমূল্য় যুক্ত পেঁয়াজ পাওয়া যাবে। ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া মারফত এই পেঁয়াজ ছাড়া হবে বাজারে। কোল্ড স্টোরেজ গুলিতে মজুত পেঁয়াজের পরিমাণ ৩ থেকে বেড়ে ৫ লক্ষ মেট্রিক টনে গিয়ে ঠেকেছে, তা থেকেই ভর্তুকিযুক্ত মূল্যে বাজারে পেঁয়াজ ছাড়া হবে। 

অক্টোবরে জমি থেকে নতুন ফসল উঠবে। তার আগে পেঁয়াজের দাম যাতে মাত্রাছাড়া না হয়, তার জন্য়ই এমন সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে বলা হয়েছে, NCCF মারফত বাজারে পেঁয়াজ আনা হচ্ছে। খুচরো ব্যবসায়ীদের কাছ থেকেও তা কিনতে পারবেন সাধারণ মানুষ। আবার NCCF-এর মোবাইল ভ্যান থেকেও কেনা যাবে। সোমবার থেকে ২৫ টাকা প্রতি কেজি দরে এই ভর্তুকিযুক্ত মূল্যে পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: Manipur Violence: কুকি-মেইতেই মিশ্র পরিবার, মণিপুরে মাকে হত্যার পর ৭ বছরের বালককেও জীবন্ত পুড়িয়ে খুন, তদন্তে CBI

আগামী দিনে খুচরো বাজারে পেঁয়াজের জোগান আরও বাড়বে বলেও জানানো হয়েছে। অনলাইন বিপণনী সংস্থাগুলির হাতেও বাড়বে জোগান। রবিবার কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা দফতরের তরফে NCCF এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে (NAFED) সেই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত ১ লক্ষ টন করে পেঁয়াজ জোগাতে পারে দুই সংস্থাই।

কেন্দ্র জানিয়েছে, মূল্য স্থিতিশীলতা তহবিল (PSF) থেকে টাকা খরচ করে ৩ লক্ষ টন পেঁয়াজ মজুত করেছে কেন্দ্রীয় সরকার। আচমকা পেঁয়াজের দাম আকাশ ছুঁলে অথবা বাজারে জোগানে ঘাটতি দেখা দিলে, যাতে চাহিদা মেটানো যায় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১০ অগাস্ট থেকে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। গত বছর এই সময় যা দাম ছিল, এ বছর এই মুহূর্তে কেজিতে ২ টাকা বেশি দাম পড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget