এক্সপ্লোর

Netaji Subhas Chandra Bose: নেতাজির চিতাভস্ম জাপান থেকে ফিরে আনার দাবি, কেন্দ্রের বিরুদ্ধে সরব প্রপৌত্র চন্দকুমার বসু

Netaji Mortal: ১৮ অগাস্টের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম জাপানের রেনকোজি মন্দির থেকে ভারতে ফিরিয়ে আনার দাবি জানালেন তাঁর প্রপৌত্র চন্দ্রকুমার বসু। এই বিষয়ে কেন্দ্রের সমালোচনাও করেন তিনি।

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) চিতাভস্ম (mortal) জাপানের (Japan) রেনকোজি মন্দির (Renkoji Temple) থেকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে কেন্দ্রের উদাসীনতার বিরুদ্ধে সরব হলেন তার প্রপ্রৌত্র চন্দকুমার বসু (Chandra Kumar Bose)। দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের তরফে এই দাবি জানানো হলেও কেন্দ্রীয় সরকার কোনও ভ্রুক্ষেপ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

রবিবার সংবাদ সংস্থা পিটিআই-কে সাক্ষাৎকার দিতে গিয়ে চন্দ্রকুমার বসু বলেন, "আমাদের দেশের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৪৫ সালের ১৮ অগাস্ট আত্মবলিদান দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার নেতাজি সংক্রান্ত অনেক গোপন ফাইল প্রকাশ্যে এনেছে। তার মধ্যে থাকা ১১টি গোপনীয় ফাইল ও ডকুমেন্ট এটাই প্রমাণ করে যে ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির আর তাঁর চিতাভস্ম জাপানের রেনকোজি মন্দিরে রাখা আছে। নেতাজি নিজের দেশে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু, তা তিনি পারেননি। এটা খুবই অপমানজনক বিষয় যে নেতাজির চিতাভস্ম এখনও রেনকোজি মন্দিরে রাখা রয়েছে। আমার পরিবারের সদস্য ওই মন্দিরে ঘুরে এসেছেন। তাঁদের ওই মন্দিরের পুরোহিত জানিয়ে ছিলেন যে তাঁরা দীর্ঘ কয়েক বছর ধরে নেতাজির চিতাভস্ম সংরক্ষণ করে রেখেছেন। নেতাজি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তাই ওনারা নেতাজির চিতাভস্ম সংরক্ষণ করে রেখেছেন। কিন্তু, আমি মনে করি ওই চিতাভস্ম এখন ভারতে ফিরিয়ে আনা উচিত। আমরা গত সাড়ে তিন বছর ধরে নেতাজিকে সম্মান জানানোর জন্য তাঁর চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনতে চিঠি লিখে অনুরোধ জানিয়ে আসছি। কিন্তু, দুর্ভাগ্যজনক বিষয় হল এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওনার চিতাভস্ম ২০২৪ সালের ১৮ অগাস্টের মধ্যে অবশ্যই ফিরিয়ে আনা উচিত।"

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bag Free Days: 'ব্যাগমুক্ত দিন' চালুর পরিকল্পনা, পড়য়াদের 'বোঝা' কমানোর অভিনব উদ্যোগ কেরলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget