এক্সপ্লোর

Joyride Malfunction: বিকট শব্দে থামল রাইড, মাটি থেকে ৫০ ফুট উঁচুতে ঘণ্টাতিনেক ঝুলে রইলেন যাত্রীরা, নামী বিনোদন পার্কে ভয়ঙ্কর কাণ্ড

Chennai Joyride Malfunction: ৫০ ফুট উঁচুতে উঠতেই সে-এক বিকট শব্দ। তারপরই মাঝ আকাশে আটকে পড়ে রাইডটি। চিৎকার করতে শুরু করে মানুষ। বাচ্চারা আতঙ্কে কাঁপতে থাকে। কি


আনন্দ করতে গিয়ে এ কী ভয়ঙ্কর অভিজ্ঞতা। শহরের এক জনপ্রিয় অ্যামিউজমেন্ট পার্কে গা-শিউরে ওঠা অজ্ঞিজ্ঞতার সাক্ষী মানুষ। এদের মধ্যে অনেকেই শিশু। মাটি থেকে ৫০ ফুট উঁচুতে ঝুলে থাকতে হল টানা কয়েক ঘণ্টা। 

চেন্নাইয়ের নিকটবর্তী একটি বিনোদন পার্কে কমপক্ষে ৩০ জন যাত্রী নিয়ে একটি জয়রাইড মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় উঠে যায়। এই অ্যামিউজমেন্ট পার্কের অন্যতম আকর্ষণ এই জয়রাইড। মোটা টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এক ভয়মিশ্রিত আনন্দই এই সব জয়রাইডের মূল আকর্ষণ। কিন্তু মাটি থেকে ৫০ ফুট উঁচুতে উঠতেই সে-এক বিকট শব্দ। তারপরই মাঝ আকাশে আটকে পড়ে রাইডটি। চিৎকার করতে শুরু করে মানুষ। বাচ্চারা আতঙ্কে কাঁপতে থাকে। কিছুতেই আর রাইডটিকে নিচে নামানো যাচ্ছিলই না। আর উপর থেকে কী ঘটেছে কিছুই বুঝতে পারছিলেন না যাত্রীরা। তাই আতঙ্কে চিৎকার করে যাচ্ছিলেন তাঁরা। 

মঙ্গলবার সন্ধ্যায়, চেন্নাইয়ের কাছে ইস্ট কোস্ট রোডের ধারে একটি থিম পার্কে প্রতিদিনের মতোই ছিল ভিড়। "টপ গান" নামক রাইডে উঠেছিলেন জনা তিরিশের। রাইডটি যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছয়, তখনই তা আরেকটি সার্কল ঘোরার পরিবর্তে আটকে যায়। তার আগে  ইঞ্জিন থেকে হয় বিকট এক শব্দ। কোনও ভাবেই নামানো যাচ্ছিল না রাইডটিকে। এদিকে বেশি কিছু চেষ্টা করতে গেলে যদি কোনও বিপদ ঘটে?ভয় পেয়ে যায় পার্ক কর্তৃপক্ষও। স্থানীয় পুলিশ ঘটনাস্থনে আলে।  খবর দেওয়া হয় দমকলে অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা বিভাগের প্রায় ৩৫ জন কর্মী হাত লাগান।  উপর থেকে নামিয়ে আনেন আটকে পড়া মানুষদের।  তাঁদের মধ্যে অনেকেই মহিলা ও শিশু ছিলেন। তিন ঘন্টারও বেশি সময় তাঁদের ঝুলে থাকতে হয়েছিল শূন্যে।  মই ব্যবহার করে প্রাথমিক উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর, নিরাপদে উদ্ধারের জন্য আনা হয় স্কাই লিফট। তারপর তার সাহায্যে আটকে পড়াদের নামিয়ে আনা হয়। 

জয়রাইডে থাকা এক মহিলা পিটিআইকে জানান , শূন্যে তাঁরা আতঙ্কে কাঁপছিলেন।  দুই ঘন্টা কোনও সাহায্য পৌঁছায়নি। পুলিশের সাহায্যের জন্য তার মোবাইল ফোনে যোগাযোগ করেন তিনি। ব্যবহার করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তারপর সাহায্য এসে পৌঁছায়। ততক্ষণে অনেক শিশু ভয়ে কাঠ হয়ে গিয়েছে। অবশেষে তাঁরা যে নামতে পেরেছেন, সেটাই অনেক ! বললেন  জয়রাইডে থাকা এক মহিলা। 

সেরা শিরোনাম

Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget