এক্সপ্লোর

Nitish Kumar: 'মদ নিষেধ নিয়ে সমস্যা থাকলে বিহার আসবেন না', সাফ জানালেন নীতীশ

Nitish Kumar on Liquor Ban: মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাফ জানিয়েছেন আইন শিথিল করার কোনও প্রশ্ন নেই। 

নয়া দিল্লি: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার সে রাজ্যে পর্যটকদের জন্য কড়া বার্তা দিয়েছেন। অনেকেই বলেছেন বিহারকে ড্রাই স্টেট ঘোষণার যে নির্দেশ রয়েছে সেই আইন শিথিল করার জন্য। যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাফ জানিয়েছেন আইন শিথিল করার কোনও প্রশ্ন নেই।                        

সোমবার সাসারামে এক সমাবেশে তিনি নিষেধাজ্ঞা আইনের সমর্থনে সুর চড়িয়েছেন। নীতীশ কুমার বলেছেন, “কিছু লোক বলে যে যারা রাজ্যে বেড়াতে আসছেন তাদের একটু নেওয়ার অনুমতি দেয়, কিন্তু এটা কি সম্ভব? আমরা কি তাদের মদ খেতে দেব? আপনি কি অন্য রাজ্য থেকে আসা লোকদের মদ পান করতে দেবেন? যদি মদ্যপান করতে চান তাহলে বিহারে আসবেন না। যদি আপনি মদ পান করেন এবং বিহারের মদ পানের নিষেধাজ্ঞায় আপনার সমস্যা হয়, তাহলে বিহারে আসবেন না.. বিহারে আসার দরকার নেই।”                                          

নীতীশ কুমার জানিয়েছেন যে বাইরের পর্যটকদের উপর নিষেধাজ্ঞা শিথিল করা প্রশ্নের বাইরে ছিল। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তার নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, একজন মানুষ যতই শিক্ষিত এবং জ্ঞানী হোক না কেন, যদি তারা মদ পান করে, তাহলে এই ধরনের লোকদের সঠিক বলে গণ্য করা হয় না। এই ধরনের লোকেরা সঠিক হয়ও নয় এবং এরা মহাত্মা গান্ধীর বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। প্রসঙ্গত, অনুষ্ঠানটি নীতীশ কুমারের শুরু করা সমাজ সংস্কার অভিযানের একটি অংশ। ২০১৬ সালে মদ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েই কার্যত ক্ষমতায় আসেন নীতীশ। মহিলা ভোটের একটা বড় অংশ তাঁর দিকে যায়। ক্ষমতায় এসেই সে বছর এপ্রিলে রাজ্যে মদ নিষিদ্ধ করেন তিনি।

নারী মুক্তি ও নারীদের অধিকার সুনিশ্চিত করতে ফের তৎপর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সমাজবাদী সুধার যাত্রার মাধ্যমে ইতিমধ্যেই তিনি এনিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। ১৫ই জানুয়ারি পর্যন্ত এই যাত্রা চলবে। তাঁর মতে নারীদের হাত ধরেই সমাজের উন্নতি সম্ভব। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অত্যন্ত সুকৌশলে নিজেদের রাজনৈতিক ভিত মজবুত করতে চাইছেন নীতীশ। 

সেরা শিরোনাম

Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Flight Problem: ৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?
৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget