এক্সপ্লোর

Rahul Gandhi : "ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার সময় কি আমরা আর্থিকভাবে এগিয়ে ছিলাম ?" বিদেশমন্ত্রীকে খোঁচা রাহুলের

EAM S Jaishankar : সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী মন্তব্য করেছেন, "চিন আর্থিক দিক থেকে তুলনামূলকভাবে শক্তিশালী, তাহলে আমরা কীভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব ?"

রাইপুর : দলের পূর্ণাঙ্গ অধিবেশনে (Plenary Session) বিজেপিকে তুলোধনা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। চাঁচাছোলা ভাষায় বিঁধলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী মন্তব্য করেছেন, "চিন আর্থিক দিক থেকে তুলনামূলকভাবে শক্তিশালী, তাহলে আমরা কীভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব ?" সেই প্রসঙ্গ তুলেই রাহুলের খোঁচা, "বিদেশমন্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকার মন্তব্য করেছেন, চিনের থেকে ভারতের অর্থনীতি পিছিয়ে। তাই কী করে তাদের বিরুদ্ধে লড়ব ?" রাহুলের প্রশ্ন, "তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যখন লড়াই করলাম, তখন আমরা আর্থিক দিকে এগিয়ে ছিলাম ?"

কংগ্রেস নেতা বলেন, "আমি কেন্দ্রীয় এক মন্ত্রীর নাম বলতে চাই না, কিন্তু তিনি সম্প্রতি এক ইন্টারভিউতে ভারতীয় সেনার বীরত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। সর্বেসর্বার কাছে নতজানু হওয়ার এটাই সাভারকার ও আরএসএস মডেল। "

রাহুলের খোঁচা-

এর পাশাপাশি রাইপুরে দলের প্লেনারি সেসনের মাঝেই আদানি-বিতর্কও উঠে আসে তাঁর বক্তব্যে। আদানি ইস্যুতে উত্তাল অবস্থার মধ্যেই সম্প্রতি সংসদের ভিতরে সুর চড়ান রাহুল গান্ধী (Rahul Gandhi)। কোন জাদুতে ৬০৯ নম্বর থেকে বিশ্বের ২ নম্বর ধনী হলেন আদানি ? কী সম্পর্ক প্রধানমন্ত্রীর (Narendra Modi) সঙ্গে। এই মর্মে ফেব্রুয়ারির গোড়ায় সংসদে প্রশ্ন তোলেন রাহুল। নিয়ম বদলে আদানি গোষ্ঠীকে মুম্বই সহ ৬টি বিমানবন্দরের দায়িত্ব দেওয়ার অভিযোগও ওঠে। 

আর আজ রাহুল বললেন, "সংসদে আমি গৌতম আদানির সমালোচনা করেছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা জিজ্ঞাসা করেছিলাম। তাতেই সরকার এবং কেন্দ্রীয়মন্ত্রীরা ব্যবসায়ীকে সুরক্ষা দিতে এগিয়ে আসেন। সংসদে কেউ আদানি সম্পর্কে প্রশ্ন করতে পারবেন না। কিন্তু, যতক্ষণ না সত্যিটা বেরিয়ে আসবে ততক্ষণ আমরা প্রশ্ন করতে থাকব।"

"ভারত জোড়া যাত্রা"র সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস সাংসদ। তিনি বলেন,  "ভারত জোড়া যাত্রার সময় অনেক কিছু শিখেছি। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আমি আমার দেশের জন্য হেঁটেছি। যাত্রা চলাকালীন হাজার হাজার মানুষ আমার এবং দলের সঙ্গে যোগাযোগ করেছেন। কৃষকদের সমস্ত সমস্যার কথা আমরা শুনেছি। তাঁদের যন্ত্রণা বুঝেছি। ভারত জোড়ো যাত্রা দেশপ্রেমের প্রকৃত আবেগ বের করে এনেছে। এটা আমি করিনি, কংগ্রেস কর্মীরা করেছেন। আপনারা দেখেছেন, আমরা চার মাস ধরে তপস্যা করেছি। তাতে কি উৎসাহটাই না দলীয় কর্মীরা পেয়েছেন। এই তপস্যা থামালে চলবে না।"

আরও পড়ুন ; 'প্রধানমন্ত্রী যে ওঁকে রক্ষা করছেন তা পরিষ্কার', আদানি-ইস্যুতে ফের খোঁচা রাহুলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget