এক্সপ্লোর

Coronavirus India Update: দেশে করোনা কোপে মৃত্যু ৪০০ এর বেশি, কিছুটা কমল দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সাড়ে চারশোর কাছাকাছি। তবে কমেছে দৈনিক সংক্রমণ।

নয়া দিল্লি:  দেশে ১০০ কোটির টিকাকরণের উত্সব শেষ হতেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা-গ্রাফ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সাড়ে চারশোর কাছাকাছি। তবে কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৩ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩০৬। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৭১২ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮৯ হাজার ৭৭৪।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৬৯৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৬৭ হাজার ৩৬৭। একদিনে ১৮ হাজার ৭৬২ জন সুস্থ হয়েছেন। এদিকে, দেশে ১০০ কোটি টিকাকরণ নিয়ে ছত্তিসগঢ়ে স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, ব্রিটেনে প্রাপ্ত ডেল্টার আরেক সংক্রমক রূপ ভারতেও, ৭ জনের দেহে মিলল ওই প্রজাতি, বাড়ছে আতঙ্ক

এদিকে, এরই মাঝে ফের করোনার ডেল্টার প্রজাতির আরও একটি মিউটেন্ট রূপ ধরা পড়ল ব্রিটেনে। যা আরও সংক্রামক এবং মারাত্মক, এমনটাই মনে করা হচ্ছে। সেই প্রজাতির দেখা মিলল ভারতেও। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে ইন্দোরে এক কোভিড আক্রান্তের নমুনায় ডেল্টা প্রজাতির এই নতুন মিউটান্ট যা বৈজ্ঞানিক নাম- AY.4.2, সেটি পাওয়া গিয়েছে। ডেল্টা রূপের চেয়ে বেশি বিপজ্জনক বলেই এটিকে মনে করা হচ্ছে।      

অন্যদিকে, ৫-১১ বছর বয়সীদের করোনা টিকাকরণ নিয়ে আশার আলো। ছাড়পত্র মিললে আগামী মাসের গোড়াতেই টিকাকরণ শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফওসি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। মার্কিন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরেই আমেরিকায় ৫-১১ বছর বয়সী অধিকাংশের করোনা টিকাকরণ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন, রাজ্যে করোনা বাড়তেই কঠোর প্রশাসন, মাস্ক না পরলেই চলছে ধরপাকড়

ইতিমধ্যেই এই টিকা সংক্রান্ত সব নথি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জমা দিয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার-এনবায়োটেক। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সংক্ষেপে সিডিসি টিকাকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অনুমোদন মিললে ৫-১১ বছর বয়সীদের দেওয়া হবে ফাইজারের টিকার দুটি ডোজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget