এক্সপ্লোর

India on Coronavirus : দেশে চরম সঙ্কট, জার্মানি থেকে আসছে অক্সিজেন জেনারেশন প্ল্যান্টস

করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন সঙ্কটে ভুগছে দেশ। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে অবশেষে বিদেশের শ্মরণাপন্ন হয়েছে কেন্দ্র।

দিল্লি : দেশজুড়ে অক্সিজেনের সঙ্কট। ঘাটতি মেটাতে এবার জার্মানি থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে  জানানো হয়েছে, জার্মানি থেকে বিমানে মোট ২৩টি মোবাইল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট দেশে আনা হচ্ছে ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন সঙ্কটে ভুগছে দেশ। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে অবশেষে বিদেশের শ্মরণাপন্ন হয়েছে কেন্দ্র। মন্ত্রক সূত্রে খবর, আগামী ১ সপ্তাহের মধ্যেই দেশে ঢুকবে এই প্ল্যান্টগুলি। যা সাময়িকভাবে অক্সিজেনের অভাব পূরণ করবে বলে আশাবাদী কেন্দ্র।

চলতি সপ্তাহের শুরুতেই কোভিড পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, মঙ্গলবারই কোভিড হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন কর্মকর্তাদের তা অবিলম্বে খতিয়ে দেখার নির্দেশ দেন । যত শীঘ্র সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

রাজধানীতে অক্সিজেনের ঘাটতি এই মুহূর্তে সর্বাধিক। পাশাপাশি উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, তামিলনাড়ু, কেরালা, মধ্যপ্রদেশ, কর্নাটকেও অক্সিজেনের চাহিদা তুঙ্গে।

হিসাব অনুযায়ী, ভারতে এই মুহূর্তে অক্সিজেন উৎপাদনের ক্ষমতা দিন প্রতি ৭ হাজার মেট্রিকটন। লাভ হচ্ছে না তাতেও। অক্সিজেন সঙ্কট সামাল দিতে কার্যত জেরবার দেশ। হাসপাতালগুলিতে অক্সিজেন ভাঁড়ার প্রায় শূন্য। সূত্রের খবর, পরিস্থিতি সামলাতে তাই অ্যামেরিকা , জার্মানি, জাপান, ইটালি-সহ মোট ৬টি দেশ থেকে অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

শহরের বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খোঁজ করেও অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে পারছেন না রোগীর পরিজনরা। রাজ্য তথা গোটা দেশের ছবিটা একইরকম। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের জোগান বাজারে প্রায় নেই বললেই চলে।

এদিন কোভিডে সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির আশঙ্কাজনক পরিস্থিতিতে অক্সিজেনের জোগান বাড়াতে আবেদন করেছেন অরবিন্দ কেজরিওয়াল । অক্সিজেনের ঘাটতি সামাল দিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অক্সিজেন সরবরাহ যাতে ঠিকঠাক থাকে, সে বিষয়ে আবেদন জানিয়েছেন তিনি।

বলার অপেক্ষা রাখে না আতঙ্ক বাড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই সংক্রমণে রেকর্ড গড়ছে দেশ। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুমিছিল অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩২,৭৩০। যা কার্যত সর্বাধিক। একে করোনার অস্বাভাবিক বৃদ্ধি, অন্যদিকে দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি চিন্তা বাড়াচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget