এক্সপ্লোর

Rajasthan Covid19 Update: করোনা আক্রান্তের শেষকৃত্যে হাজির ১৫০ জন, সংক্রমিত হয়ে ২১ জনের মৃত্যুর অভিযোগ রাজস্থানে

গত ২১ এপ্রিল রাজস্থানের খিরভা গ্রাম থেকে আনা হয়েছিল এই কোভিড আক্রান্তের মৃতদেহটি। সেদিনই তাঁর শেষকৃত্যে প্রায় ১৫০ জন উপস্থিত হয়েছিলেন।

রাজস্থান: দেশজুড়ে মৃত্যু মিছিল অব্যাহত। তার মাঝেই আরও এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকারের সময় করোনাবিধি মানা হয়নি, তার জেরে গ্রামের প্রায় ২১ জনের মৃত্যুর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলার একটি গ্রামে। যদিও সরকারি আধিকারিক সূত্রে খবর, এদের মধ্যে মাত্র চার জন ব্যক্তি ১৫ এপ্রিল থেকে ৫ মের মধ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন। 

সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২১ এপ্রিল রাজস্থানের খিরভা গ্রাম থেকে আনা হয়েছিল এই কোভিড আক্রান্তের মৃতদেহটি। সেদিনই তাঁর শেষকৃত্যে প্রায় ১৫০ জন উপস্থিত হয়েছিলেন। যা একেবারেই কোভিডবিধির বাইরে। বিধিনিষেধ না মানার কারণেই সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে খবর। 

এ বিষয়ে লক্ষ্মণগরের সাব-ডিভিশনাল অফিসার কুলরাজ পিটিআইকে জানিয়েছেন, কমিউনিটি ট্রান্সমিশনের কারণেই এই মৃত্যু কিনা, তা খতিয়ে দেখার জন্যই এদের মধ্যে ১৪৭টি পরিবারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষার পরই জানা গিয়েছে, এদের মধ্যে মাত্র ৩-৪ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের কারণে এবং বাকিরা বার্ধক্যজনিত কারণেই মারা গিয়েছেন।  তাঁদের সঙ্গে সংক্রমণের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন তিনি।

কুলরাজ আরও জানিয়েছেন, এরপরেই ওই গ্রামে স্যানিটাইজেশন অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সমস্যা সম্পর্কেও বোঝানো হয়েছে গ্রামবাসীদের। এ বিষয়ে গ্রামবাসীদের থেকে সহযোগীতাও মিলেছে বলে জানিয়েছেন তিনি।

যদিও এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশেষ কিছুই বলেননি সিকার চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার অজয় চৌধুরী। স্রেফ জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরেই তিনি এ বিষয়ে মন্তব্য করতে পারবেন।

উল্লেখ্য, খিরভা কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসরার বিধানসভা কেন্দ্রের অন্তর্ভূক্ত। তিনি প্রথমে এই ঘটনা নিয়ে একটি ট্যুইট করেছিলেন। যদিও পরে তা সরিয়ে নেন। তিনি লিখেছিলেন, 'গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, প্রায় ২০-জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এবং অনেকেই সংক্রমিত হয়েছে আমাকে বলতে হবে যে ২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং অনেকেই সংক্রমিত হয়েছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi on NEET: ‘মেয়ের মৃত্য়ুতে শোকস্তব্ধ পরিবার, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন’? লোকসভায় গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গাঁধী
‘মেয়ের মৃত্য়ুতে শোকস্তব্ধ পরিবার, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন’? লোকসভায় গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গাঁধী
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
NDA NCPI Meet: “অনেক কিছু শিখতে পারলাম..”, NDA-র বৈঠক থেকে বেরিয়ে সায়নী ঘোষ বললেন..
“অনেক কিছু শিখতে পারলাম..”, NDA-র বৈঠক থেকে বেরিয়ে সায়নী ঘোষ বললেন..
Nitin Gadkari: E20 Petrol নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, এবার নীতিন গড়করিকে নিয়ে বড় নির্দেশ বম্বে হাইকোর্টের
E20 Petrol নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, এবার নীতিন গড়করিকে নিয়ে বড় নির্দেশ বম্বে হাইকোর্টের

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget