এক্সপ্লোর

COVID-19 third wave : যজ্ঞ করুন, করোনার তৃতীয় ঢেউ ভারতকে স্পর্শ করতে পারবে না ; বলছেন মধ্যপ্রদেশের মন্ত্রী

মধ্যপ্রদেশের সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুরের মন্তব্য নিয়ে শুরু হল বিতর্ক। তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় চারদিনের "যজ্ঞ চিকিৎসা" করার পরামর্শ দিলেন তিনি। 

ইন্দোর(মধ্যপ্রদেশ) : করোনা পরিস্থিতিতে এর আগে বিতর্কে জড়িয়েছেন। এবার মধ্যপ্রদেশের সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুরের মন্তব্য নিয়ে শুরু হল বিতর্ক। তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় চারদিনের "যজ্ঞ চিকিৎসা" করার পরামর্শ দিলেন তিনি। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশ। হু হু করে বাড়ছে সংক্রমণ। নিত্যনতুন গবেষণা চলছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছেন সকলেই। কিন্তু, মধ্যপ্রদেশের মন্ত্রী ঊষা ঠাকুরের পরামর্শ, "পরিবেশের বিশুদ্ধকরণের জন্য চারদিনের যজ্ঞ করুন। এটাকে বলা হয় "যজ্ঞ চিকিৎসা"। আগে আমাদের পূর্বসূরিরা মহামারী দূরীকরণে যজ্ঞ করতেন। চলুন, আমরাও পরিবেশ বিশুদ্ধ করি। তাহলেই করোনার তৃতীয় ঢেউ ভারতকে স্পর্শ করতে পারবে না।"

তিনি আরও বলেন, "বিশেষজ্ঞরা বলছেন, বাচ্চারা প্রথমে এই ঢেউয়ের শিকার হবে। এজন্য মধ্যপ্রদেশ সরকারের তরফে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা সফলভাবে মহামারী পর্ব পেরিয়ে যাব।" ইন্দোরে একটি কোভিড কেয়ার সেন্টারের উদ্বোধনে গিয়ে কথাগুলি বলেন মন্ত্রী।

প্রসঙ্গত, এর আগে করোনা দূরীকরণে ইন্দোর বিমানবন্দরের কাছে একটি মূর্তির সামনে পূজা-অর্চনা করেছিলেন তিনি। এছাড়া সম্প্রতি বিনা মাস্কেই একটি কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করে বিতর্কে জড়ান তিনি। 

দেশের অন্যান্য রাজ্যের মতোই করোনা পরিস্থিতি খারাপ মধ্যপ্রদেশেও। রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, সেখান নতুন করে ৯ হাজার ৭৫৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯৪ জনের। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৬ লক্ষ ৯১ হাজার ২৩২। এবং মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৫৯৫। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫১৭ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

এদিকে ইন্দোরে নতুন করে ১ হাজার ৬৫১ জন সংক্রমিত। এনিয়ে সেখানে মোট সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ১১০। ভোপালে নতুন করে ১ হাজার ৪১২ জন আক্রান্ত। মোট সংক্রমিত ১ লক্ষ ৭ হাজার ২৪২।

রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৩৬৬।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget