এক্সপ্লোর

Covid 19 Vaccine Slot : নাগরিক সুবিধার নতুন যুগ, হোয়াটসঅ্যাপে ভ্যাকসিন স্লট বুকিংয়ের সুযোগ নিয়ে ট্যুইট স্বাস্থ্যমন্ত্রীর

চলতি বছরের শেষ দিকে দেশের সব প্রাপ্ত-বয়স্ককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য কেন্দ্রের। সেই লক্ষ্য পূরণে নয়া পদক্ষেপ। এবার হোয়াটসঅ্যাপে ভ্যাকসিন স্লট বুকিংয়ের সুযোগ করে দিল সরকার।

নয়া দিল্লি : চলতি বছরের শেষ দিকে দেশের সব প্রাপ্ত-বয়স্ককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য কেন্দ্রের। সেই লক্ষ্য পূরণে নয়া পদক্ষেপ। এবার হোয়াটসঅ্যাপে ভ্যাকসিন স্লট বুকিংয়ের সুযোগ করে দিল সরকার। এ প্রসঙ্গে মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ট্যুইট করেন, নাগরিকদের সুবিধার্থে নতুন যুগের সূচনা। এবার থেকে কয়েক মিনিটের মধ্যে আপনার নিজের ফোন থেকে সহজেই ভ্যাকসিন স্লট বুক করে ফেলুন। 

এর পরে একটি লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছেন, হোয়াটসঅ্যাপে MyGovIndia Corona Helpdesk-এ 'Book Slot' পাঠান। ওটিপি ভেরিফাই করে নিন। এই স্টেপগুলি অনুসরণ করুন। তা করলে এই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খভাবে সব তথ্য কোউইন থেকে পেয়ে যাবেন।  

আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল, চলতি মাসেই সরকার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়ার সুযোগ করে দেয়। করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকূটির মধ্যেই দেশে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাতায়াতের জন্য অনেক সময় সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে।  

প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকূটি রয়েছে। অক্টোবরেই পৌঁছতে পারে শিখরে। প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই পরিস্থতিতে করোনা মোকাবিলায় টিকাকরণ অতি জরুরি, একথা প্রায় সকলেরই জানা। কিন্তু, এই আশঙ্কার মধ্যেও স্বাস্থ্য মন্ত্রকের একটি রিপোর্ট চিন্তা বাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে বিভিন্ন সংবাদ মাধ্য়মে খবর, প্রথম ডোজ নেওয়ার পর ১৬ সপ্তাহ কেটে গেলেও এখনও করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ পাননি কমপক্ষে ১.৬ কোটি ভারতীয়।

গত ১৩ মে কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ নেওয়ার সময়ের ব্যবধান বাড়িয়েছিল কেন্দ্র। দুই ডোজের সময়ের ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছিল। কিন্তু, কোভ্যাক্সিনের ক্ষেত্রে সেকেন্ড ডোজ নেওয়ার মেয়াদ রয়েছে ৪ থেকে ৬ সপ্তাহ। সরকারি তথ্য অনুযায়ী, ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া বা সম্পূর্ণ টিকাকরণ হওয়া বাকি রয়েছে ৩.৯ কোটি মানুষের। ২ মে-র মধ্য়ে করোনার প্রথম টিকা নেওয়া ১২.৮ কোটি মানুষের মধ্যে, ১১.২ কোটি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget