এক্সপ্লোর

Corona Virus: দেশে ফের করোনা-আতঙ্ক! একদিনে সংক্রমিতের সংখ্যা ১০ হাজারের বেশি

Covid Virus Updates: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। যা গত ৮ মাসে সর্বাধিক, এমনটাই জানা যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুসারে।

নয়া দিল্লি: ফের দেশজুড়ে করোনা-আতঙ্ক। একদিনে সংক্রমিতের সংখ্যা ১০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। যা গত ৮ মাসে সর্বাধিক, এমনটাই জানা যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুসারে। পাশাপাশি লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। করোনায় নতুন করে মৃত্যু বাড়ছে দিল্লি, কেরল, মহারাষ্ট্রে। 

স্বাস্থ্য মন্ত্রকের প্রকশিত রিপোর্ট অনুসারে, সক্রিয় রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮। গত ২২৩ দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। বুধবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮৩০। বৃহস্পতিবার সেই সংখ্যা পেরিয়ে গেল ১০ হাজারের গণ্ডি। দৈনিক পজিটিভিটি রেট প্রায় ৪.৪২ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪.০২ শতাংশ। 

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৮.৭১ শতাংশ। পাশাপাশি দিল্লিতেও করোনা পরিস্থিতি তথৈবচ। বুধবারই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ১০০০ হাজারের গণ্ডি পেরিয়েছিল। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪৯। রাজধানীতে কোভিড পজিটিভিটি রেট ২৩.৮ শতাংশ।  

 

আরও পড়ুন, চৈত্র-শেষেই কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা, গরমের দাপট দেখবে দার্জিলিংও

অন্যদিকে, রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হল। সোমবার রিজেন্ট পার্ক এলাকার বছর ৭০-এর ওই বৃদ্ধ ভর্তি হন গাঙ্গুলিবাগানের একটি বেসরকারি হাসপাতালে। ওই দিনই ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার করোনার রিপোর্ট পজিটিভ আসে। বুধবার সকালে মৃত্যু হয় বৃদ্ধের। রাজ্যে শেষ কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছিল ২৫ মার্চ। এরপর এক মাস পেরোতে না পেরোতেই মৃত্যু হল আরেক কোভিড আক্রান্তের। সরকারি পরিসংখ্যান বলছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ জন।                                                                                                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Suvendu Meet: মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল আজ ?
মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল আজ ?
Suvendu Ritabrata Meet: বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
Firhad Hakim :খোলা হয়নি অধিবেশন কক্ষ,
খোলা হয়নি অধিবেশন কক্ষ, "চরম অপমান", কলকাতা পুরসভা ইস্যুতে প্রতিক্রিয়া ফিরহাদের
Cockroach Awami Party : ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget