এক্সপ্লোর

Delhi on Covid19: ২ মার্চের পর গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-শূন্য দিল্লি, কম সংক্রমণও

এর আগে ২ মার্চ করোনায় মৃত্যু-শূন্য ছিল রাজধানী। তার পর ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। একসময় কার্যত "মৃত্যুমিছিল" শুরু হয়েছিল দিল্লিতে।

নয়া দিল্লি : ২ মার্চের পর এই প্রথম। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় কোনও মৃত্যু হয়নি দিল্লিতে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫১ জন। রবিবার দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই জানা গেছে। 

এর আগে ২ মার্চ করোনায় মৃত্যু-শূন্য ছিল রাজধানী। তার পর ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। একসময় কার্যত "মৃত্যুমিছিল" শুরু হয়েছিল দিল্লিতে। একের পর এক হাসপাতালে অক্সিজেনের ঘাটতে দেখা যায়। তার জেরে বাড়তে থাকে মৃত্যু। চারিদিকে উদ্বেগ-আশঙ্কা কাজ করছিল। যদিও এর পর কেজরিওয়াল সরকার ধীরে ধীরে কোভিড বিধি লাগু করে। তাতে অনেকটাই নিয়ন্ত্রণে আসে সংক্রমণ। এর সাথে সাথে ধীরে ধীরে আনলক পর্ব শুরু হয় রাজধানীতে। এখন দিল্লিতে কার্যত অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। 

সেই ভয়ঙ্কর সময় কার্যত কাটিয়ে উঠেছে দিল্লি। গত ২৪ ঘণ্টায় এখানে পজিটিভিট রেট নেমে দাঁড়িয়েছে ০.০৭ শতাংশে। প্রসঙ্গত, নতুন করে ৫১ জন সংক্রমিত হওয়ায় দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৩৫ হাজার ৫২৯। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৯২। মোট মৃত্যু ২৫ হাজার ২৭ জনের। নতুন করে আর কারও মৃত্যু হয়নি। 

উল্লেখ্য, দেশেও কমেছে দৈনিক মৃত্যু। তবে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ-গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৮ জনের।শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫৬০। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫৪২। আর বুধবারের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যাটি ছিল ৬২৪ ।

স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৬৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৪ জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget