এক্সপ্লোর

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কলকাতা, পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের আবেদনে সাড়া দিয়ে এনডিআরএফের সঙ্গে নামল পাঁচ কলাম সেনা

উমপুনের তাণ্ডবে বেসালাম কলকাতা। ৭২ ঘণ্টা পর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চাইল রাজ্য। এদিনই এনডিআরএফের সঙ্গে নামল সেনা। সিইএসসি-ডব্লুবিএসইডিসিএলকে সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছে স্বরাষ্ট্র দফতর।

কলকাতা: উমপুনের তাণ্ডবে বেসালাম কলকাতা। ৭২ ঘণ্টা পর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চাইল রাজ্য। এদিনই এনডিআরএফের সঙ্গে নামল সেনা। সিইএসসি-ডব্লুবিএসইডিসিএলকে সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছে স্বরাষ্ট্র দফতর। হঠাত্‍ করে যেন কলকাতার ওপর যুদ্ধবিমান এসে ঝাঁকে ঝাঁকে বোমাবর্ষণ করে চলে গেছে। শহরের কোনও বড় গাছই যেন আস্ত নেই।জায়গায় জায়গায় উপড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি। একাধিক জায়গায় ভেঙেছে ঘরবাড়ি। ৭২ ঘণ্টা পরও পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর সাহায্য চাইল রাজ্য। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র দফতর ট্যুইট করে জানিয়েছে, সর্বশক্তি দিয়ে জরুরি পরিষেবা স্বাভাবিকের চেষ্টা চলছে। সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে এনডিআরএফ-এসডিআরএফ। রেল, বন্দর ও বেসরকারি ক্ষেত্রের সাহায্যও চাওয়া হয়েছে। পানীয় জল পরিষেবা, নিকাশি পরিকাঠামো দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরকে জলের পাউচ সরবরাহ করতে বলা হয়েছে। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে। গাছ কাটতে বিভিন্ন দফতরের শতাধিক দল কাজ করছে। লকডাউন চললেও, সিইএসসি-ডব্লুবিএসইডিসিএলকে সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দিনরাত কাজ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে। পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এনডিআরএফের সাহায্য চাওয়া হয়েছে। কাজ চলছে। রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু সেনার সাহায্য চাইতে এত দেরি কেন? প্রশ্ন বিজেপির। রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গে নামল  পাঁচ কলাম সেনা। রাজ্য সরকারের আর্জিতে  সাড়া দিয়ে পাঁচ কলাম সেনা মোতায়েন হয়েছে  বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। উমপুন-বিধ্বস্ত কলকাতা তথা রাজ্যের জেলাগুলিতে পরিকাঠামো পুর্নবহালের কাজে নামবে তারা।
এরই মধ্যে শনিবারই সাদার্ন অ্যাভিনিউতে সেনাবাহিনীর সহায়তায় গাছ কাটতে দেখা যায় এনডিআরএফ-কে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে উমপুন-পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য জাতীয় মোকাবিলা বাহিনীর অতিরিক্ত ১০টি দল মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ৬ জেলার দুর্যোগ কবলিত এলাকায় পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে এনডিআরএফ -এর ২৬টি দল। আরও ১০টি দল এলে, মোট দলের সংখ্যা হবে ৩৬। করোনা আবহের মধ্যে দুর্যোগ। এই পরিস্থিতিতে এদিন কেন্দ্রের কাছে উড়ান আসার দিন পরিবর্তনের আর্জি জানান মমতা। উমপুনের ক্ষয়ক্ষতি সামলাতে শুক্রবারই রাজ্যকে ১ হাজার কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কেন্দ্রের এই অনুদান পৌঁছে যায় রাজ্য সরকারের কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget