এক্সপ্লোর

Cyclone Mandous : মধ্যরাতে উপকূল অতিক্রম, ঘূর্ণিঝড় মান্দাসের কারণে ১৬টি উড়ান বাতিল চেন্নাই বিমানবন্দরে

Bad Weather : চেন্নাই বিমানবন্দরের তরফে ট্যুইট করে লেখা হয়েছে, পরবর্তী আপডেটের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন

চেন্নাই : আজ রাতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মান্দাস (Cyclone Mandous)। চেন্নাই উপকূল (Chennai Coast) বরাবর ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে মধ্যরাতে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে খারাপ আবহাওয়ার কারণে চেন্নাই বিমানবন্দর থেকে ১৬টি উড়ান বাতিল করা হয়েছে। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক উড়ান রয়েছে। চেন্নাই বিমানবন্দরের তরফে ট্যুইট করে লেখা হয়েছে, পরবর্তী আপডেটের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন। 

গ্রেটার চেন্নাই পুলিশের তরফে (On behalf of Greater Chennai Police) খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত এই সতর্ক মানার কথা বলা হয়েছে। শহরতলিতে ট্রেন পরিষেবা চালু রয়েছে। কিন্তু, কিছু এলাকায় জল জমে যাওয়ার কারণে বাস পরিষেবায় বিঘ্ন ঘটে। একাধিক জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। তীব্র ঢেউয়ের কারণে চেন্নাইয়ের মারিনা সৈকতে বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি কাঠের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রাজিলিয়ান কাঠ সহ বিভিন্ন কাঠ দিয়ে এই কাঠামোটি ১.১৪ কোটি টাকায় তৈরি করা হয়েছিল। প্রশাসন সূত্রের এমনই খবর।

ভারী বৃষ্টিপাতের সতর্কতা-

এদিকে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। গভীরতার মাপকাঠিতে এটিকে তীব্র ঘূর্ণিঝড়ের আওতায় রাখা হচ্ছে। যা চতুর্থ সর্বোচ্চ। অর্থাৎ, ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সর্বথেকে মারাত্মক ঘূর্ণিঝড়কে সুপার সাইক্লোন স্টর্মের আওতায় রাখা হয়। যার গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার।

আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্ধারকাজের জন্য- নৌকা, হাই-ভোল্টেজ মোটর, সাকার মেশিন ও কোনও কিছু কাটার যন্ত্র তৈরি রাখা হয়েছে। এনডিআরএফ এর তরফে আধিকারিক সন্দীপ কুমার জানিয়েছেন, একবার রাজ্যের তরফে সতর্কতা জারি করা হলেই এনডিআরএফের দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে।

ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাব পড়তে পারে প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ রাজ্যেও। আবহাওয়া দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড় । পরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংযোগ দক্ষিণ অন্ধ্রপ্রদেশে উপকূল বরাবর আজ মধ্যরাতে অতিক্রম করবে। প্রসঙ্গত, মান্দাস নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। এটি একটি আরবি শব্দ। যার অর্থ ট্রেজার বক্স।  

আরও পড়ুন ; তামিলনাডুর কিছুদূরেই ঘূর্ণিঝড় মান্দাস, বাংলায় এর প্রভাবে শীতে বিঘ্ন?

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget