এক্সপ্লোর

ডিফেন্স এক্সপো: লখনউ থেকে ৯০টি উড়ানের সূচি বদল

প্রায় ২২ হাজার যাত্রীর সফরসূচি পরিবর্তন হচ্ছে।ডেফএক্সপো-২০২০ তে বহু যুদ্ধবিমানের প্রদর্শনী হবে।যুদ্ধবিমানগুলি লখনউয়ের আকাশসীমা দাপিয়ে বেড়াবে।

লখনউ: বুধবার থেকে লখনউতে শুরু হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রের দেশের সর্ববহৎ মেলা ডেফএক্সপো-২০২০। উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে, পাঁচদিন লখনউগামী অন্তত ৯০টি উড়ানের সময় বদল করা হল। এরফলে, প্রায় ২২ হাজার যাত্রীর সফরসূচি পরিবর্তন হচ্ছে। ডেফএক্সপো-২০২০ তে বহু যুদ্ধবিমানের প্রদর্শনী হবে। ফ্রান্স থেকে কেনা রাফাল থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের প্রস্তুত করা এফ-৩৫ লাইটনিং ২-- যা আমেরিকা ভারতকে বিক্রি করতে চাইছে-- এসব যুদ্ধবিমানগুলি আগামী কয়েকদিন লখনউয়ের আকাশসীমা দাপিয়ে বেড়াবে। পাশাপাশি দেখা যাবে সুখোই-৩০ এমকেআই, জাগুয়ার জেট। দেখা যাবে চিনুক ও চিতার মতো সামরিক হেলিকপ্টারের কসরতও। ফলত, এই সব উচ্চগতির ফাইটার জেটের ওজন্য নিরাপদ ও ফাঁকা আকাশসীমা দিতে অসামরিক বিমান চলাচলের ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ডেফ এক্সপোয় অংশ নেওয়া বিমানগুলি লখনউ ও বক্সী কি তালাব বিমানবন্দর থেকে উড়বে। এএআই-এর মুখপাত্র সঞ্জয় নারায়ণ বলেন, প্রতিদিন দুঘণ্টা করে বিমানবন্দরে সাধারণ বিমানের ওঠানামা বন্ধ থাকবে। বায়ুসেনা দাবি করলে সেই সময়সীমা বাড়ানো হবে। ফলত, সব অসামরিক বিমানের ওঠানামার সময় বদল করতে হয়েছে। তিনি আরও জানান, এই ক’দিন প্রতিদিন নির্ধারিত সময়ের জন্য বিমানবন্দর লাগোয়া সমস্ত মাছ ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, মাংসের দোকানের কাছে প্রচুর পাখি থাকে। সেগুলি বিমানের ক্ষেত্রে বিপজ্জনক। এর জন্য বাজি ফাটিয়ে পাখিগুলিকে উড়িয়ে দেওয়া হচ্ছে এলাকা থেকে। দুবছর অন্তর হওয়া এই অনুষ্ঠানে এবার ১১তম সংস্করণ।  এবারের এক্সপো-র থিম ‘ভারত: উদীয়মান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী হাব’। ডেফ এক্সপো-২০২০ তে বিদেশি অভ্যাগতদের তালিকায় রয়েছেন ৩৫টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, ৫৪টি দেশের সামরিক প্রধান এবং বিশ্বের প্রথম সারির অস্ত্র প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি ও শিল্পপতিরা। এক হাজারের বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের সম্ভার পেশ করতে চলেছে।

সেরা শিরোনাম

Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget