এক্সপ্লোর

Delhi Air Pollution: দূষণ দমবন্ধ দিল্লির, ওয়র্ক ফ্রম হোমে জোর সরকারের, যান চলাচল নিয়ন্ত্রণের ভাবনা

Delhi Pollution: দিল্লিতে বাতাসের গুণমান যে পর্যায়ে রয়েছে, তাতে আপাতত অত্যাবশ্যক নির্মাণকার্য ছাড়া বাকি সমস্ত রকম নির্মাণ, বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের বিশেষ কমিটি।

নয়াদিল্লি: সূর্য উঠলেও কাটছে না আঁধার। ধোঁয়াশা জ্বালা ধরাচ্ছে চোখে। চারপাশ দেখাই যাচ্ছে না ভাল করে। দূষণের গ্রাসে কার্যতই তিমিরে রাজধানী (Delhi Air Pollution)। এই পরিস্থিতিতে নাগরিকদের বাড়ি থেকেই কাজ সারার পরামর্শ দিল দিল্লি সরকার। দূষণের প্রকোপ থেকে রক্ষা পেতে অফিস যাওয়ার তুলনায় ওয়র্ক ফ্রম হোম নিরাপদ বলে জানানো হল।

দিল্লিতে দৃষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারের

দিল্লিতে বাতাসের গুণমান যে পর্যায়ে রয়েছে (Air Quality Index), তাতে আপাতত অত্যাবশ্যক নির্মাণকার্য ছাড়া বাকি সমস্ত রকম নির্মাণ, বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের বিশেষ কমিটি (Delhi Pollution)। নিতান্ত বাড়ি থেকে বেরোতেই হলে, আলাদা আলাদা গাড়িতে যাত্রার পরিবর্তে কারপুল ব্যবহারের পরামর্শ দিয়েছে দিল্লি সরকারও।

শুক্রবার দিল্লির বাতাসের গুণমান ছিল ৩৯৯। বাতাসের গুণমান ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০-র মধ্যে বাতাসের গুণমান থাকলে তা অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর বলে ধরা হয়।

আরও পড়ুন: TCS announces massive salary hike : ৭০ শতাংশ কর্মচারীর ২০ শতাংশ বেতন বৃদ্ধি ! বিরাট খুশির খবর দিল TCS

শুক্রবার কেন্দ্রীয় সরকারের বাতাসের গুণমান বিবেচনাকারী কমিটির বৈঠকে বলা হয়, আগামী কয়েক দিনে দিল্লির বাতাসের গুণমান আরও নিচে নামবে। রবিবার পর্যন্ত অন্তত পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনকই থাকবে। তার পরও পরিস্থিতির উন্নতি না হলে দিল্লিতে ট্রাক ঢোকা বন্ধ করা হতে পারে। স্কুলও সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে সরকার। এমনকি জোড়-বিজোড় পদ্ধতিতে নামতে দেওয়া হতে পারে গাড়ি।

শনিবার এ নিয়ে বৈঠক রয়েছে দিল্লি সরকারেরও। সেখানে পেট্রোল এবং ডিজেল চালিত গাড়িগুলির নির্গমনের পরিমাণ বিচার করে যান চলাচলে নিয়ন্ত্রণের কথা ভাবা হতে পারে।

এর আগে, বুধবার কেন্দ্রীয় কমিটির তরফে কারখানায় ব্যবহৃত কয়লা সমেত ক্ষতিকর জ্বালানির ব্যবহারে রাশ টানার কথা বলা হয়। তা মানলে ১ জানুয়ারি থেকে কারখানা বন্ধ করে দেওয়ার পাশাপাশই জরিমানাও করা হতে বলে দেওয়া হয় হুঁশিয়ারি।

আগামী কয়েক দিন দিল্লির পরিস্থিতি উদ্বেগজনকই থাকার ইঙ্গিত

দিল্লির বায় দূষণের জন্য পড়শি রাজ্যে ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করা হয়। যদিও এ বছর অক্টোবর-নভেম্বর মাসে পঞ্জাবে ফসলের গোড়া পোড়ানো ৩০ শতাংশ এবং হরিয়ানায় ৪৮ শতাংশ হ্রাস পায়।  তবে যমুনায় দৃষণ সৃষ্টিকারী পদার্থ গত পাঁচ বছরে উদ্বেগজনক ভাবে বেড়ে দিয়েছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে। ২০২৫ সালের মধ্যে যমুনায় সাফাই চালিয়ে নদীর জলকে স্নানযোগ্য করে তোলার লক্ষ্য নিয়েছে দিল্লি সরকারও।  

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget