এক্সপ্লোর

Liquor Policy Case:আবগারি দুর্নীতি মামলার চার্জশিটে প্রথম বার মণীশ সিসোদিয়ার নাম জমা CBI-র

Manish Sisodia: আবগারি দুর্নীতি মামলার চার্জশিটে অভিযুক্ত হিসেবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম জমা দিল সিবিআই। 

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলার (Liquor Policy Case) চার্জশিটে (Chargesheet) অভিযুক্ত হিসেবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) নাম জমা দিল সিবিআই (CBI)।  এদিন তারা যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে, তাতে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কবিতার প্রাক্তন অডিটর বুচি বাবু, অর্জুন পাণ্ডে এবং আমনদ্বীপ কউরের নামও রয়েছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি। 

যা জানা গেল...
গত সপ্তাহে একই মামলার সাক্ষী হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা, কবিতাকেও প্রশ্ন করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেজরিওয়াল অবশ্য জিজ্ঞাসাবাদের পরই জানিয়েছিলেন, আবগারি দুর্নীতি মামলার পুরোটাই সাজানাো। তাঁর দল, আম আদমি পার্টি যেহেতু এখন জাতীয় দলের মর্যাদা পেয়ে গিয়েছে, তাই কেন্দ্র তাদের নিশানা করছে। একসুর দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীরও। কোনও ধরনের কুকর্মের অভিযোগই মানেননি তিনি। সঙ্গে আরও দাবি, কেন্দ্রীয় এজেন্সির কাছে তাঁর বিরুদ্ধে আনা কোনও অভিযোগের প্রমাণও নেই। 

প্রেক্ষাপট...
এফআইআর রুজু হওয়ার ছ'মাস পর, গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হন মণীশ। একই মামলায় আরও অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের সকলেই জামিনে মুক্তি পেয়েছেন। ব্যতিক্রম শুধু দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। আপের দাবি, দিল্লিতে যে কায়দায় প্রশাসনিক কাজকর্ম চলে, সিসোদিয়ার গ্রেফতারি আসলে সেই মডেলের উপর হামলা। দলের তরফে সাংবাদিক সম্মেলনে বলা হয়, 'আপনারা ওঁর বাড়ি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু পাননি। কোনও অভিযোগেরও প্রমাণ মেলেনি।' প্রসঙ্গত, রাজধানীতে মদ নিয়ে নতুন নিয়ম তৈরির ক্ষেত্রে বিশেষ কয়েকজন ডিলারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই আপ নেতার বিরুদ্ধে। বিজেপির দাবি, যদি সত্যি নতুন নিয়মে কোনও ভুলত্রুটি না থাকত তা হলে আপ কি এই নিয়ম প্রত্যাহার করত? গ্রেফতার হওয়ার দু'দিন পরই দিল্লির উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মণীশ সিসৌদিয়া। ইস্তফা দেন সত্যেন্দ্র জৈনও। তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিন পাতার পদত্যাগপত্রে সিসৌদিয়া লেখেন, 'এই অভিযোগ কিছু ভীরু এবং দুর্বল মানুষের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আমি ওদের নিশানায় নই, ওদের নিশানায় আসলে অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতিগ্রস্ত হতে জোর করা যায় না। ভারতের স্বাধীনতা সংগ্রামীরা আমার শক্তি। সত্যের জন্য় দাঁড়ালে, জয় আসবেই'।

UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন

  up10.abplive.com
  up12.abplive.com

 

Class 10

Class 12

 

আরও পড়ুন:বাদ সূর্য, দেড় বছর বাদে প্রত্যাবর্তন রাহানের, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভারতীয় স্কোয়াডে কারা ?

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget