এক্সপ্লোর

Democracy Summit 2021: ঔপনিবেশিক শাসনও ভারতের গণতান্ত্রিক চেতনাবোধকে দমিয়ে রাখতে পারেনি, বিশ্বমঞ্চে বার্তা মোদির

Democracy Summit 2021: বিশ্বজুড়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর নেমে আসা বিপদ নিয়ে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বিশেষ গণতন্ত্র সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাতে নেতৃত্ব দেন

নয়া দিল্লি : কৃষক আন্দোলন চলাকালীন ভারতে গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন সে দেশের সেনেটর। এবার আমেরিকার সামনেই ভারতের গণতান্ত্রিক চেতনা এবং অখণ্ডতাকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে দিলেন, কয়েক শতাব্দীর ঔপনিবেশিক শাসনও ভারতীয়দের গণতান্ত্রিক চেতনাবোধকে দমিয়ে রাখতে পারেনি। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে তাই গর্ববোধ করেন তিনি।  

বিশ্বজুড়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর নেমে আসা বিপদ নিয়ে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বিশেষ গণতন্ত্র সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাতে নেতৃত্ব দেন। অংশ নেন ১০০-র বেশি বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা। সেখানেই ঔপনিবেশিক শাসন থেকে শৃঙ্খলমুক্ত, বিগত ৭৫ বছরের ভারতকে তুলে ধরেন মোদি।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে এদিন মোদি বলেন, ‘‘বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করছি। গণতান্ত্রিক চেতনা আমাদের সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। কয়েক শতাব্দীর ঔপনিবেশিক শাসনও ভারতীয়দের গণতান্ত্রিক চেতনা দমাতে পারেনি। স্বাধীনতার পর বিগত ৭৫ বছর ধরে তিলে তিলে এই গণতন্ত্র গড়ে ওঠার কাহিনি তুলনারহিত। এ এক অভূতপূর্ব আর্থ-সামাজিক সার্বিক অন্তর্ভুক্তিকরণ এবং বিরামহীন উৎকর্ষসাধনের কাহিনি।’’

সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের ভিত্তি বলেও এদিন মন্তব্য করেন মোদি। তাঁর কথায়, ‘‘শুধু মানুষকে নিয়ে, বা মানুষের দ্বারা অথবা মানুষের জন্য গণতন্ত্রের প্রতিষ্ঠা নয়, গণতন্ত্র আসলে মানুষের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে। গণতন্ত্রই শেষ কথা, ভারত তা বুঝিয়ে দিয়েছে। তার জন্য সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। অন্যদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে পারলে খুশিই হবে ভারত।’’ গণতন্ত্রের প্রতিষ্ঠায় উন্নত প্রযুক্তি, নেটমাধ্যম এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের পক্ষেও সওয়াল করেন মোদি।

 
আমেরিকার নেতৃত্বে এই প্রথম বিশ্ব গণতন্ত্র সম্মেলন আয়োজিত হল। তাতে ভারত যেমন আমন্ত্রিত ছিল, তেমনই পূর্ণ রাষ্ট্রের মর্যাদা না পাওয়া তাইওয়ান এবং কসোভোও আমন্ত্রিত ছিল। তবে চিন এবং রাশিয়া সম্মেলনে অংশ নেয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget