এক্সপ্লোর

ভারতীয়দের জন্য সুখবর, এইচ১-বি ভিসার নিয়ম শিথিল আমেরিকায়, বিস্তারিত পড়ুন

সম্প্রতি মার্কিন বিদেশ দফতর জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পুরনো সংস্থায়, একই কাজে আমেরিকায় ফিরতে চেয়ে যাঁরা আমেরিকায় যাওয়ার আবেদন করেছেন, তাঁদের স্বাগত।

ওয়াশিংটন: এইচ১-বি ভিসা নিয়ে কড়াকড়ি কিছুটা শিথিল করল মার্কিন প্রশাসন। একই সংস্থায়, একই কাজে যোগ দিতে চাইলে আমেরিকায় ফিরতে পারবেন এইচ১-বি ভিসা থাকা ব্যক্তিরা। স্ত্রী, সন্তান-সহ যেতে পারবেন আমেরিকা। জানিয়েছে মার্কিন বিদেশ দফতর। করোনা সংক্রমণের জেরে বিশ্ব অর্থনীতি ঝিমিয়ে পড়েছে। ব্যতিক্রম নয় আমেরিকাও। করোনার কারণে কর্মসঙ্কট কাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে এইচ১-বি ভিসাতেও। লক্ষ লক্ষ বিদেশির আমেরিকায় থাকা ও কাজ করার মেয়াদ ফুরিয়েছিল জুনে। আমেরিকার বাসিন্দাদের কর্মসংস্থানে জোর দেওয়ায়, তল্পিতল্পা গুটিয়ে ফিরে যেতে হতে পারে ভিনদেশিদের, তেমন সম্ভাবনা জোরালো হচ্ছিল। সেই ভিসার ক্ষেত্রে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিসা নীতির কড়াকড়ির জেরে বিপাকে পড়েছিলেন আমেরিকায় কাজ করতে যাওয়া কয়েক লক্ষ ভারতীয়। ট্রাম্প প্রশাসনের নয়া ঘোষণায় তাঁরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। সম্প্রতি মার্কিন বিদেশ দফতর জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পুরনো সংস্থায়, একই কাজে আমেরিকায় ফিরতে চেয়ে যাঁরা আমেরিকায় যাওয়ার আবেদন করেছেন, তাঁদের স্বাগত। শুধু তাই নয়, টেকনিক্যাল স্পেশালিস্ট, উচ্চপদে থাকা ম্যানেজার, অন্য কাজের সঙ্গে জ়ড়িতরা সকলে আমেরিকায় যেতে পারবেন বলেও মার্কিন বিদেশ দফতর জানিয়েছে। ছাড় দেওয়া হয়েছে করোনায় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের, গবেষকদের আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে। দক্ষ কর্মীর অভাব পূরণ করতে এইচ১-বি ভিসা দিয়ে অন্য দেশের নাগরিকদের নিয়ে যাওয়া আমেরিকায়। একাংশের মতে লক্ষ লক্ষ দক্ষ কর্মীর আমেরিকায় থাকা ও কাজের মেয়াদ এক লপ্তে ফুরিয়ে গেলে তা দেশের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে ভাল প্রভাব ফেলবে না। আগামী নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। একে করোনার জেরে আর্থিক বৃদ্ধি ধাক্কা খাচ্ছে। সেইসঙ্গে কাজের পরিবেশ নষ্ট হলে, বা দেশে দক্ষ কর্মীর অভাব দেখা দিলে, সার্বিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। সম্ভবত সেটা আঁচ করেই এইচ১-বি ভিসার নিয়ম খানিকটা হলেও শিথিল করল মার্কিন প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget