এক্সপ্লোর

DRDO Anti Tank Missile:ভারতীয় বাহিনীর হাতে নয়া অস্ত্র, সফল উৎক্ষেপণ অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ‘হেলিনা’-র

শত্রুপক্ষের  চলমান বা দাঁড়িয়ে থাকা ট্যাঙ্ক ও সশস্ত্র সেনাবাহী গাড়ি ও অন্য নিশানা করতে পারে হেলিনা।ডেজার্ট রেঞ্জে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার থেকে ছোঁড়া হল এই ক্ষেপণাস্ত্র। 


 নয়াদিল্লি:  ভারতের সশস্ত্র বাহিনীর হাতে নতুন অস্ত্রসম্ভার। দেশে তৈরি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ‘হেলিনা’-র সফল পরীক্ষা হল পশ্চিমের মরুভূমিতে। সেইসঙ্গে শেষ হল এর পরীক্ষার পর্ব।  সেই অস্ত্র এখন সশস্ত্র বাহিনীর অস্ত্রসম্ভারের সামিল হওয়ার জন্য প্রস্তুত।  সেনাবাহিনীতে এই ক্ষেপণাস্ত্রের নাম ‘হেলিনা’। আর বায়ুসেনা বাহিনীতে নাম ‘ধ্রুবাস্ত্র’। শত্রুপক্ষের  চলমান বা দাঁড়িয়ে থাকা ট্যাঙ্ক ও সশস্ত্র সেনাবাহী গাড়ি ও অন্য নিশানা করতে পারে হেলিনা। ডেজার্ট রেঞ্জে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার থেকে ছোঁড়া হল এই ক্ষেপণাস্ত্র। 
এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল (এটিজিএম) ছোঁড়া হয় কোনও অ্যাটাক হেলিকপ্টার বা মাটিতে কোনও বিশেষ কেরিয়ার থেকে। দেশের সশস্ত্র বাহিনী একটি অত্যাধুনিক এটিজিএম-এর প্রয়োজন অনুভব করছিল। ‘হেলিনা’ সেই প্রয়োজন পূর্ণ করল। 
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এক বিবৃতিতে জানিয়েছে, ফরোয়ার্ড ফ্লাইং হেলিকপ্টার থেকে চলন্ত নিশানাকে লক্ষ্য করে এই পরীক্ষা করা হয়।

 
ন্যূনতম ও সর্বাধিক পাল্লায় ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা পর্যালোচনার জন্য পাঁচটি মিশন চালানো হয়েছে। ডিআরডিও জানিয়েছে, এরমধ্যে কয়েকটি পরীক্ষা হয়েছে পরিত্যক্ত ট্যাঙ্ককে নিশানা করে। সঙ্গে ছিল ওয়ারহেডও। 
‘হেলিনা’ তৃতীয় প্রজন্মের লঞ্চের আগে লক-অন ফায়ার-অ্যান্ড-ফরগেট এটিজিএম, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সেইসঙ্গে টপ-অ্যাটাক মোডেও কাজ করে। অর্থাৎ, ছোঁড়ার পর আর কোনও ইউজার গাইডেন্সের প্রয়োজন হয় না। ছোঁড়ার পর নিজে থেকেই লক্ষ্যবস্তুকে খুঁজে আঘাত হানতে পারে। 
দিন বা রাত, যে কোনও সময়ই নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুকে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Indian Railways: ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget