এক্সপ্লোর

Drone Strike in Indian Ocean: গুজরাত উপকূলের অনতি দূরে, ভারত মহাসাগরে জাহাজে ড্রোন হামলা, ইজরায়েলযোগের ইঙ্গিত

Indian Maritime Watch: একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবর।

নয়াদিল্লি: ভারত মহাসাগরে জাহাজের উপর ড্রোন হামলা। একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবর। উপকূলরক্ষী সংস্থাকে উদ্ধৃত করে দাবি ড্রোন হামলার বিষয়টি সামনে এনেছে সংবাদ সংস্থা এএফপি। এই হামলায় একটি বাণিজ্য জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ২৩ ডিসেম্বর জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। হামলায় কেউ মারা না গেলেও, জাহাজটির সঙ্গে ইজরায়েল সংযোগ মিলেছে। (Drone Strike in Indian Ocean)

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, একটি জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে খবর মিলেছে, যা থেকে কীব্র বিস্ফোরণ ঘটে। আনক্রুড এরিয়েল সিস্টেম থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে UKMTO. সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, গুজরাের ভেরাভাল উপকূলের অনতিদূরে হামলা চলে ওই জাহাজে। UKMTO জানিয়েছে, লিবিয়ার পতাকা লাগানো ছিল জাহাজটিতে, রাসায়নিক ট্যাঙ্কার ছিল, জাহাজটির সঙ্গে ইজরায়েলের সংযোগ মিলেছে। (Indian Maritime)

এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে UKMTO জানিয়েছে, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। তার পর বিস্ফোরণ ঘটে। গুজরাতের ভেরাভাল উপকূল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভারত মহাসাগরের বুকে এই ড্রোন হামলা চালানো হয় বলে খবর। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: Nitish Kumar: খড়্গেকে পছন্দ মমতা-কেজরীর, প্রধানমন্ত্রীর মুখ নিয়ে দোলাচল, ‘রুষ্ট’ নীতীশকে ফোন রাহুলের

এর আগে, লোহিত সাগরে ইজরায়েলি সংযোগ রয়েছে এমন একটি জাহাজে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী সংগঠন হুথি। প্যালেস্তিনীয়দের প্রতি সমর্থনে, ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই ওই জাহাজটিকে নিশানা করা হয় বলে সেই সময় জানায় তারা। গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাস সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে হুথি।

গতকালের এই হামলা নিয়ে ভারতীয় নৌবাহিনীর তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। ইজরায়েল-হামাসের যুদ্ধে এই মুহূর্তে দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক মহল। গোড়ার দিকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশ ইজরায়েলকে সমর্থন করলেও, গাজায় যে হারে হামলা চালানো হচ্ছে এবং তাতে যে হারে মানুষ মারা যাচ্ছেন, তাতে ইজরায়েলকে সতর্ক করতে শুরু করেছে সকলেই। রাষ্ট্রপুঞ্জে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে সওয়ালও জোরাল হতে শুরু করেছে। হামাসের কার্যকলাপকে সমর্থন না করলেও, গাজায় শান্তি ফিরিয়ে আনার পক্ষে ভারতও। 

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
CJP Protest : যন্তর মন্তরে ঢুকে কী কী ঘটিয়েছেন সৌরভ, আশুতোষরা? কেন তাঁদের পাঠানো হল তিহাড়ে ? যা জানাল পুলিশ
যন্তর মন্তরে ঢুকে কী কী ঘটিয়েছেন সৌরভ, আশুতোষরা? কেন তাঁদের পাঠানো হল তিহাড়ে ? যা জানাল পুলিশ
Cockroach Janta Party: সৌরভ-আশুতোষের গ্রেফতারিতে মোদিকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রধানমন্ত্রী পদের যোগ্যই নন’
সৌরভ-আশুতোষের গ্রেফতারিতে মোদিকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রধানমন্ত্রী পদের যোগ্যই নন’
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget