এক্সপ্লোর

Drug Smuggling Scam: পামেলাকাণ্ডে গ্রেফতার আরও এক

রাকেশের নির্দেশে মাদক কারবারিদের কাছ থেকে সাড়ে ৯ কেজি কোকেন কেনেন অমৃতা। এরপর সেই কোকেন তিনি রাকেশকে দেন বলে পুলিশের দাবি।

পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মাদক-যোগে পামেলাকাণ্ডে ফের গ্রেফতারি। অমৃতা সিংহ ওরফে সুইটি নামে এক মহিলাকে গ্রেফতার করেছে লালবাজারের নারকোটিক্স সেল। পুলিশের দাবি, ধৃত অমৃতা রাকেশ সিংহের সহযোগী। রাকেশের নির্দেশে মাদক কারবারিদের কাছ থেকে সাড়ে ৯ কেজি কোকেন কেনেন অমৃতা। এরপর সেই কোকেন তিনি রাকেশকে দেন বলে পুলিশের দাবি।

নিউ আলিপুর মাদককাণ্ডে পুলিশের জালে আরও এক অভিযুক্ত। এই মামলায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করলেন গোয়েন্দারা। এর আগে শনিবার নিউটাউন থেকে আরিয়ান দেব নামে বছর ৪২-এর এক ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারের অ্যান্টি নারকোটিক্স সেল। ধৃত ব্যক্তি নিউ আলিপুরের সোমনাথ লাহিড়ি লেনের বাসিন্দা।


Drug Smuggling Scam: পামেলাকাণ্ডে গ্রেফতার আরও এক

লালবাজার সূত্রে খবর, আরিয়ানের মাধ্যমেই পুলিশের কাছে খবর পাঠিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। ১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ থেকে বিজেপি যুব মোর্চা নেত্রীর পামেলা গোস্বামীকে মাদক সহ গ্রেফতার করে পুলিশ। ওই দিনই গ্রেফতার করা হয় পামেলার সঙ্গী প্রবীরকুমার দে ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সোমনাথ চট্টোপাধ্যায়কে। গ্রেফতারের পর বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন পামেলা। তিনি বলেছিলেন, ‘‘রাকেশ সিং আমার গাড়িতে কোকেন রাখে। রাকেশ সিং আমাকে অন্য চোখে দেখতে শুরু করেছিল ৷’’

তদন্তে নেমে ২৩ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের গলসি থেকে বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর সঙ্গী জিতেন্দ্র সিংকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের জালে ধরা পড়ে রাকেশ ঘনিষ্ঠ সুরজকুমার শা নামে এক ব্যক্তি। তদন্তকারীদের দাবি, পামেলার গাড়িতে মাদক রেখেছিলেন অমৃত সিং নামে এক যুবক। ঘটনার পর থেকে পলাতক অমৃত সিংহ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

সেরা শিরোনাম

Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
British Citizen Lalit Modi: আর্থিক দুর্নীতির অভিযোগে ছেড়েছিলেন ভারত, এবার ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি
আর্থিক দুর্নীতির অভিযোগে ছেড়েছিলেন ভারত, এবার ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget