এক্সপ্লোর

Sharad Yadav Demise: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব প্রয়াত, বয়স হয়েছিল ৭৫

Sharad Yadav: বিহারের মধেপুরা থেকে চার বারের সাংসদ নির্বাচিত হন শরদ। এক সময় সংযুক্ত জনতা দলের সঙ্গে যুক্ত ছিলেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। 

নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব প্রয়াত (Sharad yadav Demise)। ৭৫ বছর বয়সে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ট্যুইট করে জানালেন মেয়ে সুভাষিণী যাদব। বিহারের মধেপুরা থেকে চার বারের সাংসদ নির্বাচিত হন শরদ। এক সময় সংযুক্ত জনতা দলের সঙ্গে যুক্ত ছিলেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন (Sharad Yadav)। 

বাবার মৃত্যুর কথা ট্যুইট করে জানালেন মেয়ে সুভাষিণী যাদব

১৯৪৭ সালের ১ জুলাই মধ্যপ্রদেশের বাবাই গ্রামে জন্ম শরদের। জবলপুর রবার্টসন কলেজ এবং গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা। জবলপুর ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিও নেন। কৃষিবিদ, শিক্ষাবিদ এবং ইঞ্জিনিয়ার হিসেবেই পরিচয় দিতেন নিজের। 

তবে জন্মভূমি মধ্যপ্রদেশ হলেও, শরদের কর্মভূমি ছিল বিহার। তাঁর মেয়ে সুভাষিণী রাজা রাও ২০২০-র বিহার নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন। শরদের ছেলে শান্তনু বুন্দেলা ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়াশোনা করেন। 

১৯৭৪ সালে প্রথম বার লোকসভার সাংসদ নির্বাচিত হন শরদ। জবলপুর থেকে জয়লাভ করেন তিনি উপনির্বাচনে। সেই সময় জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছেন তরুণ-তরুণীরা। শরদকে রাজনীতির জন্য বেছে নেন জয়প্রকাশই। ১৯৭৭ সালে ফের জবলপুর থেকে জয়ী হন শরদ।

আরও পড়ুন: MV Ganga Vilas Cruise: বারাণসী-কলকাতা ছুঁয়ে বাংলাদেশ হয়ে অসম, 'বিশ্বের বৃহত্তম নদী-প্রমোদতরী'

১৯৭৯ সালে জনতা পার্টি ভেঙে গেলে চরণ সিংহের শিবিরে চলে যান শরদ। ১৯৮১ সালে অমেঠী থেকে জিতে রাজীব গান্ধী লোকসভায় প্রবেশ করলে, লোকদলের টিকিটে প্রার্থী হওয়া শরদকে পরাজিত করেন তিনি। এর পর ১৯৮৪ সালে বদায়ুঁ থেকে লোকদলের পরাজিত হন লোকসভা নির্বাচনে। তবে ১৯৮৯ সালে জনতা দলের প্রার্থী হিসেবে সেখানেই বিজয়ী হন।

তার পর থেকে মধেপুরা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করেন শরদ। ১৯৯১, ১৯৯৬, ১৯৯৯, ২০০৯ সালে ওই আসন থেকে জয়ী হন। ১৯৯৮ এবং ২০০৪ সালে তাঁকে পরাজিত করেন লালুপ্রসাদ যাদব। পরে লালুর রাষ্ট্রীয় জনতা দলের টিকিটেও ভোটে দাঁড়ান ওই কেন্দ্রে।

কৃষিবিদ, শিক্ষাবিদ এবং ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতেন নিজের

বিজেপি-র হাত ধরলে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় শরদের। তার পর ২০১৮ সালে নিজের দল লোকতান্ত্রিক জনতা দল গঠন করেন শরদ। অল ইন্ডিয়া ব্যাওকওয়ার্ড (SC/ST/OBC) অ্যান্ড মাইনরিটি কমিউনিটিজ এমপ্লয়িজ ফেডারেশনেরও প্রতিষ্ঠাতা শরদ। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget