এক্সপ্লোর

বিতর্কে জড়িয়ে ফেসবুকের পাবলিক পলিসি প্রধান পদ ছাড়লেন আঁখি দাস

যদিও ফেসবুকের তরফে ই মেলে সংবাদ সংস্থাকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, জনসেবার প্রতি আগ্রহ আছে আঁখির। সে ব্যাপারেই নিজেকে নিয়োজিত করতে ফেসবুকের দায়িত্ব পালনে অব্যাহতি নিয়েছেন তিনি।

নয়াদিল্লি: ফেসবুক ছাড়লেন ভারতে সংস্থার পাবলিক পলিসি প্রধান আঁখি দাস। ভারতে বিরাট জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে ঘৃণা বিদ্বেষ ছড়ানো কনটেন্ট ব্লক করা অর্থাত্ আটকানোর ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। তার জেরে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন আঁখি। যদিও ফেসবুকের তরফে ই মেলে সংবাদ সংস্থাকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, জনসেবার প্রতি আগ্রহ আছে আঁখির। সে ব্যাপারেই নিজেকে নিয়োজিত করতে ফেসবুকের দায়িত্ব পালনে অব্যাহতি নিয়েছেন তিনি। ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতে সবচেয়ে পুরানো কর্মীদের অন্যতম ছিলেন তিনি। গত ৯ বছর ধরে কোম্পানির সম্প্রসারণ ও তার পরিষেবা ছড়িয়ে দেওয়ায় বিরাট ভূমিকা পালন করেছিলেন তিনি। বিরাট অবদান রেখেছেন তিনি। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ, তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। বিবৃতিটি প্রকাশ করেছেন ফেসবুকের ইন্ডিয়া ডিরেক্টর অজিত মোহন। ফেসবুকের মতো জনপ্রিয় গণমাধ্যমে ঘৃণা ছড়ানো বক্তব্য মোকাবিলায় আঁখির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। শুধু তিনি নন, সামগ্রিকভাবে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল ফেসবুককে নিয়েও। কীভাবে ফেসবুকে রাজনীতি সংক্রান্ত কনটেন্ট নিয়ন্ত্রণ করা হয়, সে ব্য়াপারে সংস্থার ভিতর থেকে কর্মীরা যেমন প্রশ্ন তুলছিলেন, তেমনই তুলছিল ভারত সরকারও। গত আগস্টেই দি ওয়াল স্ট্রিট জার্নাল ও টাইম ম্য়াগাজিন সহ বিদেশি মিডিয়ায় প্রকাশিত নিবন্ধে অভিযোগ তোলা হয়, ফেসবুক ও তাদের মেসেজ সার্ভিস দেওয়া অ্যাপ হোয়াটসঅ্যাপ বিজেপির লোকজনের পোস্ট করা কনটেন্টের ক্ষেত্রে ঘৃণাবিদ্বেষ ছড়ানো ভাষণ সংক্রান্ত বিধিনিয়ম প্রয়োগ করেনি। আরও দাবি করা হয়, সংস্থার এক এক্সিকিউটিভ, পরে যাঁকে শ্রীমতী দাস বলে চিহ্নিত করা হয়, কোম্পানিকে বুঝিয়েছিলেন, বিজেপির লোকজনের পোস্ট করা কনটেন্টের ক্ষেত্রে নিয়মভঙ্গ হলে যদি ব্যবস্থা নেওয়া হয়, তবে ফেসবুকের ভারতে ব্যবসায়িক স্বার্থ মার খেতে পারে। বিদেশি মিডিয়ায় প্রকাশিত নিবন্ধের বক্তব্যকে কেন্দ্র করে ভারতে জোর বিতর্ক হয় শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে। রাহুল গাঁধী ও অন্য বিরোধী নেতারা সরকার সোস্যাল মিডিয়াকে চাপে ফেলছে, এটা তার প্রমাণ বলে দাবি করেন। ফেসবুকের তরফে যদিও সাফাই দেওয়া হয়, তারা হিংসা ছড়াতে পারে, এমন কোনও কনটেন্ট বা ঘৃণাভরা ভাষণই অনুমোদন করে না। আমরা যে কোনও ব্যক্তির রাজনৈতিক অবস্থান বা আনুগত্য নির্বিশেষে বিশ্বের সর্বত্র এই নীতি মেনেই চলি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget