এক্সপ্লোর

Uttarakhand Rain: বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, হরিদ্বারে জারি চরম সতর্কতা

Haridwar Ganga: হরিদ্বারে বিপদসীমার ওপরে জলস্তর। সোমবার রাত ৯টার পর হরিদ্বারে গঙ্গার জলস্তর ২৯৩ মিটারের বেশি উচ্চতায় বয়ে চলেছে। 

নয়া দিল্লি: অবিরাম বৃষ্টির জেরে যমুনার (Yamuna) পর এবার ফুঁসছে গঙ্গাও (Ganga)। বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। সেই অবস্থায় হরিদ্বারে (Haridwar) এবার লাল সতর্কতা (Red Alert) জারি হয়েছে। জানান হয়েছে, হরিদ্বারে বিপদসীমার ওপরে জলস্তর। সোমবার রাত ৯টার পর হরিদ্বারে গঙ্গার জলস্তর ২৯৩ মিটারের বেশি উচ্চতায় বয়ে চলেছে।                                          

এদিকে, উত্তরপ্রদেশের সেচ বিভাগের সাব ডিভিশনাল অফিসার বলেছেন যে হরিদ্বারে গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণে উত্তর প্রদেশের কিছু জেলাও ক্ষতিগ্রস্ত হতে পারে। উত্তরপ্রদেশের সেচ বিভাগের এসডিও শিবকুমার কৌশিক বলেন, 'গঙ্গার জলের স্তর বেড়েছে অনেকটাই। রাত ৯টায় জলের স্তর ২৯৩.২৫ মিটার রেকর্ড করা হয়েছিল। নিচু এলাকাগুলি প্রভাবিত হতে পারে, এবং মুজাফফরনগরের মতো জেলাগুলি প্রভাবিত হতে পারে। তবে পরিস্থিতি খুব গুরুতর নয় এবং কোনও বড় ক্ষতি হবে না এমনটাই আশা করছি'। 

গঙ্গা উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা হয়ে উত্তর প্রদেশের বিভিন্ন জেলার মধ্য দিয়ে বয়ে চলে। এদিকে, উত্তরাখণ্ড রাজ্যে অবিরাম বর্ষণের পরে ভূমিধস এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার, উত্তরাখণ্ডের চামোলি জেলার গাউচার শহরের কাছে বৃষ্টির কারণে জাতীয় সড়কের ৭০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যান চলাচল প্রভাবিত হয়েছে। 

অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকায় গত তিন দিন ধরে যমুনোত্রী জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। 

আরও পড়ুন, গ্রামের বিদ্যুৎ কেটে অন্ধকারে প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ, রেগে বিয়েই দিয়ে দিলেন গ্রামবাসীরা

উত্তরাখণ্ডের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, উত্তরকাশীতে অবিরাম বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক জনজীবনও বিপর্যস্ত হয়েছে। ভারী বৃষ্টির কারণে, উত্তরকাশী জেলার পুরালা, বারকোট এবং দুন্দায় ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার প্রায় ৪০টি রাস্তা বন্ধ রয়েছে। প্রায় ৪০টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ৪০০টিরও বেশি কৃষি জমি ভেসে গেছে। 

গোটা উত্তরভারত জুড়ে চলছে তুমুল বর্ষণ। এই বৃষ্টিতে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। বারাণসীর গঙ্গার ঘাটের বেশিরভাগ সিঁড়ি ডুবে গেছে। গঙ্গার ঘাটের কাছে ছোট ছোট নদীগুলি ডুবে গেছে গঙ্গার জলে।                                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Taj Mahal Death : তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget