এক্সপ্লোর

triple talaq: আমেরিকা থেকে ফোনে তিন তালাক স্বামীর,কেন্দ্রের দ্বারস্থ হায়দরাবাদের তরুণী

গত বছরের জুলাইয়ে তিন তালাক প্রথাকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করে আইন পাশ করেছিল সংসদ। এই আইন না মানলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নয়াদিল্লি: পাঁচ বছরের সংসার। কিন্তু একটা ফোনেই তিন তালাক দিয়ে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করলেন আমেরিকার এক নাগরিক। ভারতে তিন তালাক বেআইনি হওয়া সত্ত্বেও এমন ঘটনায় কেন্দ্রের দ্বারস্থ হায়দরাবাদ নিবাসী ওই পরিবার। ২০১৫ সালে আমেরিকার ওই নাগরিকের সঙ্গে বিয়ে হয় হায়দরাবাদের ওই তরুণীর। আচমকাই গত জুলাইয়ে একদিন ওই তাঁর বাবাকে ফোন করেন তরুণীর স্বামী। ফোনেই তিন তালাক দেন। ওই তরুণী বলেছেন, ’’ মাস দুয়েক আগে আমার বাবাকে ফোন করেছিলেন আমার স্বামী। স্পিকার অন করে উনি আমাকে তিন তালাক দেন।‘‘ এভাবে তিন তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত তরুণী ও তার পরিবার। কিন্তু বিচ্ছেদের কোনও কাগজপত্র না থাকায় অসুবিধায় পড়েছেন তরুণীর বাবা-মা। তরুণীর মা বলেছেন, ’’কোনও কারণ ছাড়াই তালাক দিয়ে ওর প্রতি অবিচার করা হয়েছে। আমরা আবার ওর বিয়ে দিতে চাই। কিন্তু কোনও কাগজ না থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে। আমরা খোরপোষ বাবদ কিছু পাচ্ছি না। বিচ্ছেদের কাগজপত্র নেই। আমার মেয়ে বিচার পাক, এটাই চাই।‘‘ গত বছরের জুলাইয়ে তিন তালাক প্রথাকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করে আইন পাশ করেছিল সংসদ। এই আইন না মানলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই আইন পাশের আগে তিনবার তালাক উচ্চারণ করলেই স্ত্রীকে তালাক দিতে পারতেন মুসলিম স্বামী। কিন্তু গত বছর আইন পাশ হওয়ার পর থেকে এটি নিষিদ্ধ হয়ে গিয়েছে। বিলটি পাশ হওয়ার সংসদে দাঁড়িয়েও একে ঐতিহাসিক দিন আখ্যা দিয়েছিলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উচ্ছ্বসিত হয়ে ট্যুইট করেছিলেন।২০১৭ সালে তিন তালাক প্রথাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত বছরের পয়লা অগস্ট থেকে ভারতে নিষিদ্ধ হলেও এখনও তিন তালাক মুছে যায়নি। ফোনে তিন তালাক দেওয়ার অভিযোগ জানিয়ে চলতি বছরের জুলাইে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের দ্বারস্থ হয়েছিলেন আলবিনা ইমাম কুরেশি। গত বছরের নভেম্বরে পুত্র সন্তান না হওয়ায় তেলঙ্গানায় স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন স্বামী। পরে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Iran War Compensation: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget