এক্সপ্লোর

Pak Agent in India: ২০০ টাকার বিনিময়ে পাক এজেন্টেদের হাতে তথ্য পাচার, গুজরাত থেকে গ্রেফতার ভারতীয় যুবক

Gujarat News: বন্দর সংলগ্ন এলাকার ছবি থেকে জাহাজের নাম, কতক্ষণ ওই জাহাজ দাঁড়িয়ে রয়েছে, নৌবাহিনীর কত জাহাজ রয়েছে, এই সব তথ্যই দীপেশের থেকে চলে ওই পাক এজেন্টের কাছে।  

নয়া দিল্লি: ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চলে যাচ্ছিল পাকিস্তানদের হাতে! অভিযোগ দীর্ঘদিনের। কীভাবে হচ্ছে এই কাজ, খুঁজতে নজর চালিয়ে যাচ্ছিল গুজরাতের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড। সেই কাজ করতে গিয়েই ধরা পড়েন এক ব্যক্তি।                                        

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম দীপেশ গোহেল।  সে প্রতিদিন ২০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে পাকিস্তানি এজেন্ট সাহিমার কাছে এই তথ্য সরবরাহ করত৷ সাত মাস আগে ফেসবুকের মাধ্যমে দীপেশ ওই পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করে। নিজেকে সাহিমা বলে পরিচয় দেয় ওই পাকিস্তানি চর। ফেসবুক ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দীপেশের সঙ্গে যোগাযোগ করত সাহিমা। 

বন্দর সংলগ্ন এলাকার ছবি থেকে জাহাজের নাম, কতক্ষণ ওই জাহাজ দাঁড়িয়ে রয়েছে, নৌবাহিনীর কত জাহাজ রয়েছে, এই সব তথ্যই দীপেশের থেকে চলে ওই পাক এজেন্টের কাছে।  মোট ৪২ হাজার টাকা পাক চরের কাছ থেকে দীপেশ পেয়েছেন বলে অভিযোগ। যদিও এখনও পাক এজেন্টের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

আরও পড়ুন, বাংলাদেশের শনি-কালী মন্দিরে হামলা, ইসকনের একাধিক সেন্টারে ভাঙচুর

গুজরাটের ATS অফিসার কে সিদ্ধার্থ বলেছেন, “আমরা তথ্য পেয়েছি যে ওখার একজন ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের নৌবাহিনী বা আইএসআই-এর একজন এজেন্টের সঙ্গে কোস্ট গার্ড বোটের বিবরণ শেয়ার করছেন। তদন্তের পর আমরা ওখার বাসিন্দা দীপেশ গোহিলকে গ্রেফতার করি। দীপেশ যে নম্বরের সঙ্গে যোগাযোগ করছিলেন তা পাকিস্তানে পাওয়া গেছে।

ATS-এর তরফে জানানো হয়েছে, ওখা বন্দরে অবস্থানরত জাহাজগুলিতে দীপেশের অবাধ যাতায়াত ছিল। 

কে সিদ্ধার্থ এও বলেছেন, “পাকিস্তানের নৌবাহিনী বা আইএসআই এজেন্টরা এমন লোকদের খোঁজে যারা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নৌযান সম্পর্কে তথ্য দিতে পারে। দীর্ঘদিন ধরে, গুজরাটের সন্ত্রাসবিরোধী স্কোয়াড, কোস্ট গার্ডের সঙ্গে কাজ করে। এই ধরনের ক্ষেত্রে, কোস্ট গার্ড বোটগুলির বিবরণ পাকিস্তানের সামরিক এবং এজেন্টদের কাছে মূল্যবান হতে পারে। এই তথ্য চলে যাওয়া আমাদের জন্য আগামী দিনে বিপজ্জনক হতে পারে।"            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live: বারুইপুরকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে, 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে'
বারুইপুরকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে, 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে'
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Dowry News: পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget