এক্সপ্লোর

India News: ভেন্টিলেশনে থাকা বিমানসেবিকাকে যৌন নির্যাতন হাসপাতাল কর্মীর ! মামলা দায়ের

Air Hostess Sexually Assaulted: বিমানসেবিকা জানিয়েছেন যে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে বাড়িতে এসে প্রথমেই তিনি এই ঘটনাটি তাঁর স্বামীকে জানিয়েছেন। আর তারপরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

গুরুগ্রাম: দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এখানকার একটি জনপ্রিয় বেসরকারি হাসপাতালের এক কর্মী এক বিমানসেবিকাকে যৌন নির্যাতন করেছেন বলে জানা যাচ্ছে। এও জানা গিয়েছে এই হাসপাতাল কর্মী যখন এই ঘৃণ্য অপরাধটি করেন, তখন সেই বিমানসেবিকা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেই বিমানসেবিকা (Air Hostess Assaulted) নিজেই এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত (Gurugram Hospital) পাওয়া খবর অনুসারে, হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে অভিযুক্তদের শনাক্ত করার জন্য।

হোটেলে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে

পুলিশের থেকে পাওয়া তথ্য অনুসারে, যে হোটেলে থাকতেন এই বিমানসেবিকা, সেই হোটেলের পুলে সাঁতার কাটতে কাটতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরে ৪৬ বছর বয়সী ঐ মহিলাকে গুরুগ্রামের এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

যৌন নির্যাতনের অভিযোগ

নিজেই পুলিশের কাছে সেই বিমানসেবিকা অভিযোগ জানিয়েছিলেন যে তাঁকে ৫ এপ্রিল গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে তাঁকে ১৩ এপ্রিল রবিবার ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে বিগত ৬ এপ্রিল তিনি হাসপাতালের ভেন্টিলেশনে ভর্তি ছিলেন আর এই সময়েই সেই হাসপাতালের কিছু কর্মী তাঁর উপর যৌন নির্যাতন করেন আইসিইউ কেবিনে ঢুকে।

বিমানসেবিকা তাঁর স্বামীকে প্রথম জানান ঘটনাটি

বিমানসেবিকা জানিয়েছেন যে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে বাড়িতে এসে প্রথমেই তিনি এই ঘটনাটি তাঁর স্বামীকে জানিয়েছেন। আর তারপরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বিমানসেবিকার বয়ান থেকে জানা গিয়েছে, ভেন্টিলেশনে থাকাকালীন তাঁর সঙ্গে এই যৌন নিগ্রহ হয়েছে। তখন তাঁর কথা বলার মত অবস্থাও ছিল না। কেবিনে দুজন নার্সও উপস্থিত ছিলেন, কিন্তু তারা কিছুই বলেননি। অচেতন অবস্থাতেই ছিলেন তিনি সেই সময়। অভিযোগ দায়ের হওয়ার পরে সোমবার সদর থানায় সেই হাসপাতালের অজ্ঞাত কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের গ্রেফতারির জন্য জোরকদমে চলছে তদন্ত

নিগৃহীতা বিমানসেবিকার বয়ান আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশের টিম হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখছে। শীঘ্রই অভিযুক্তদের শনাক্ত করা হবে বলেই জানিয়েছে পুলিশ। এই বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের শনাক্ত করা গেলেই তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget