এক্সপ্লোর

Harbhajan Singh in IPL: সিএসকে ছাড়লেন হরভজন, রায়নাকে নিয়ে সিদ্ধান্ত নেবেন ধোনি

করোনাভাইরাস অতিমারীর কারণে গত আইপিএল দেরিতে আয়োজিত হয়েছিল। আর টুর্নামেন্টের খেলা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। এরইমধ্যে চতুর্দশ আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী মরশুম নিয়ে এবার বড় খবর সামনে এল। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হল চেন্নাই সুপার কিংস (সিএসকে)-র।

IPL 2021: করোনাভাইরাস অতিমারীর কারণে গত আইপিএল দেরিতে আয়োজিত হয়েছিল। আর টুর্নামেন্টের খেলা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। এরইমধ্যে চতুর্দশ আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী মরশুম নিয়ে এবার বড় খবর সামনে এল। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হল চেন্নাই সুপার কিংস (সিএসকে)-র। হরভজন সিংহ নিজেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর চুক্তি ছিন্ন হওয়ার কথা জানিয়েছেন। আইপিএলের ১৪ তম মরশুমের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের রিলিজ খেলোয়াড়দের তালিকা আগামী বুধবার সন্ধের মধ্যে জারি করতে হবে। চুক্তি শেষ করার কথা জানিয়ে হরভজন সিএসকে-র টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। তারকা স্পিনার বলেছেন, সিএসকে-র সঙ্গে আমার সম্পর্কের অবসান হল। সিএসকে দলে সঙ্গে আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে, যেগুলি আগামী দিনগুলিতে আমার মনে অমলিন হয়ে থাকবে। সিএসকে-র টিম ম্যানেজমেন্ট সমসময়ই আমার পাশে দাঁড়িয়েছে এবং আমি তাদের ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, ২০১৮-তে সিএসকে-তে যোগ দিয়েছিলেন হরভজন। ওই বছরই তৃতীয়বার আইপিএল জয়ী হয় মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ২০১৯-এও চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন হরভজন। ২০২০-র মরশুমের আগেই ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। আইপিএলের ইতিহাসে এই প্রথম ২০২০-তে প্লেঅফেও পৌঁছতে পারেনি চেন্নাই সুপার কিংস। হতাশাজনক পারফরম্যান্সের পর ধোনির দলে এবার বড় পরিবর্তন হতে চলেছে। জানা গেছে, কেদার যাদব ও সুরেশ রায়নাকে নিয়ে সিদ্ধান্তের ভার অধিনায়ক ধোনির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সুরেশ রায়না গত টুর্নামেন্ট খেলতে আমিরশাহীতে গিয়েও ফিরে এসেছিলেন। কেদার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারনেনি। হরভজন ছাড়াও সিএসকে-র সঙ্গে আরও কয়েকজন খেলোয়াড়ের সম্পর্ক ছিন্ন হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত। পীযুষ চাওলা ও মুরলী বিজয়কে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য,  গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগের মরশুমে ফাইনালে মুম্বইয়ের কাছে হেরেছিল চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget