এক্সপ্লোর

করোনা আবহে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ক্লাস করানোর অভিযোগ হাওড়ার বেসরকারি স্কুলের বিরুদ্ধে!

পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে, কোভিড-বিধি মেনে সুরক্ষার ব্যবস্থা করেই ক্লাস নেওয়া হচ্ছিল, দাবি স্কুল কর্তৃপক্ষের। অভিভাবকরা জানিয়েছেন, অনলাইনে পড়া বুঝতে অসুবিধা হওয়ায় তাঁরা পড়ুয়াদের স্কুলে পাঠিয়েছিলেন। কী ভাবে সরকারি নির্দেশ লঙ্ঘন, খতিয়ে দেখছে পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: করোনা আবহে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ক্লাস করানোর অভিযোগ উঠল বেসরকারি স্কুলের বিরুদ্ধে। মধ্য হাওড়ার কদমতলা এলাকার ঘটনা। স্থানীয়দের দাবি, স্কুলের তরফে মেসেজ করে ক্লাসে যোগ দিতে বলা হয়। ক্লাস চলাকালীন ব্যাঁটরা থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে স্কুল বন্ধের নির্দেশ দেয়। পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে, কোভিড-বিধি মেনে সুরক্ষার ব্যবস্থা করেই ক্লাস নেওয়া হচ্ছিল, দাবি স্কুল কর্তৃপক্ষের। অভিভাবকরা জানিয়েছেন, অনলাইনে পড়া বুঝতে অসুবিধা হওয়ায় তাঁরা পড়ুয়াদের স্কুলে পাঠিয়েছিলেন। কী ভাবে সরকারি নির্দেশ লঙ্ঘন, খতিয়ে দেখছে পুলিশ।

করোনা আবহে সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেসরকারি প্রাইমারি স্কুলে চলল বাচ্চাদের ক্লাস। ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার কদমতলায় বোধোদয় নামে একটি প্রাইমারি স্কুলে। আজ, বুধবার সকালে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী স্কুলে ঢোকে ক্লাস করতে। সূত্রের খবর, কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের এসএমএস করে ক্লাসের কথা জানায়। ক্লাস চলাকালীন স্থানীয় বাসিন্দাদের তা নজরে এলে তারা ব্যাঁটরা থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে ক্লাস বন্ধ করে দেয়। স্কুলের প্রধান শিক্ষক মলয় রায় জানিয়েছেন বাচ্চাদের অনলাইনে ক্লাস চালু থাকলেও তাদের অঙ্ক এবং ইংরেজি বুঝতে অসুবিধা হচ্ছে। তাই তাদের পড়াশোনার সুবিধার জন্য স্কুলে ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে। তিনি দাবি করেন কোভিড প্রটোকল মেনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, স্কুল খোলা নেই তবে কোচিং ক্লাসের মত করে বাচ্চাদের পড়ানো হচ্ছে। এভাবে স্কুল খোলা ভুল হয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, অনলাইনে বাচ্চাদের পড়া বুঝতে অসুবিধা হচ্ছে। তাই তারা স্কুলে বাচ্চাদের পাঠিয়েছেন। তবে এর থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা স্বীকারও করে নেন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত করে দেখছে তারা।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Petrol Diesel Price : হরমুজে আক্রান্ত ৩ জাহাজ ! ফের চড়ছে যুদ্ধের পারদ....বেড়ে গেল পেট্রোল ডিজেলের দর ?
হরমুজে আক্রান্ত ৩ জাহাজ ! ফের চড়ছে যুদ্ধের পারদ....বেড়ে গেল পেট্রোল ডিজেলের দর ?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget