এক্সপ্লোর

বেনামী লেনদেন আইনে ব্যবস্থা আয়কর বিভাগের, বাজেয়াপ্ত বহু কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

নয়াদিল্লি: কালো টাকা মোকাবিলায় নোট বাতিলের পর এবার সদ্য চালু হওয়া বেনামী লেনদেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছে আয়কর বিভাগ। এই আইনের আওতায় দেশজুড়ে ৮৭ টি নোটিশ জারি এবং এ সংক্রান্ত ৪২ টি মামলায়  কয়েক কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বেনামী লেনদেন আইনে রয়েছে প্রচুর পরিমাণ জরিমানা ও সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ডের সংস্থান। গত বছরের ৮ নভেম্বর কেন্দ্রের নোট বাতিলের পর আয়কর বিভাগ বিজ্ঞাপন দিয়ে অঘোষিত অর্থ অন্য কারুর অ্যাকাউন্টে জমা করার বিষয়ে সতর্কতা জারি করেছিল। আয়কর বিভাগ জানিয়েছিল, এসব ক্ষেত্রে ১৯৮৮-র বেনামী সম্পত্তি লেনদেন আইন অনুযায়ী ফৌজদারী অপরাধের মামলা রুজু করা হবে। স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পত্তির ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য। ২০১৬-র ১ নভেম্বর ওই আইন চালু হয়েছে। বিভাগের পর্যালোচনা রিপোর্ট উল্লেখ করে আধিকারিকরা জানিয়েছেন, পুঙ্খানুপূঙ্খ তদন্তের পর আয়কর বিভাগ আইনের ২৪ ধারায় ৮৭ টি নোটিশ জারি করেছে। বেনামীদারদের ৪২ টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে  ব্যাঙ্ক  অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে বেশ কয়েক কোটি টাকা রয়েছে। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে একটি স্থাবর সম্পত্তিও। বেনামী লেনদেন আইন প্রয়োগের ক্ষেত্রে নোডাল এজেন্সি হল আয়কর বিভাগ। আধিকারিকরা জানিয়েছেন, এই আইন অনুযায়ী, অসংখ্য সমন জারি হয়েছে এবং আগামী দিনে আরও করা হবে। বেনামি অ্যাকাউন্ট, জন ধন অ্যাকাউন্ট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে খোলাখুলিভাবে বেআইনি কাজ করার বিষয়টি আয়কর বিভাগের নজরে আসার পর বেনামী লেনদেন আইনের কঠোর ধারা প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা। নোট বাতিলের পর যে সব সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে প্রচুর টাকা জমা পড়েছে সেগুলি চিহ্নিত করতে আয়কর বিভাগ দেশজুড়ে অভিযান শুরু করে। অন্যের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার বিষয়টি বেনামী লেনদেনের আওতায় পড়বে। আয়কর বিভাগের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, যে ব্যক্তি অন্যের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন তাঁকে লাভবান  এবং যাঁর অ্যাকাউন্টে পুরানো নোট জমা দেওয়া হয়েছে তাঁকে আইন অনুযায়ী বেনামীদার হিসেবে গন্য করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Abhijeet Dipke : 'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget