এক্সপ্লোর

Turkey Incident:তুরস্কের পার্লামেন্টের কাছে বিস্ফোরণ, 'সন্ত্রাসবাদী হামলায়' জখম ২ পুলিশ অফিসার

Turkey Explosion:পাকিস্তানে জোড়া আত্মঘাতী বিস্ফোরণের দু'দিনের মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্ক। ঘটনাস্থল রাজধানী আঙ্কারায়, তুরস্কের পার্লামেন্টের একেবারে কাছে।

আঙ্কারা: পাকিস্তানে জোড়া আত্মঘাতী বিস্ফোরণের দু'দিনের মধ্যেই বিস্ফোরণে (Turkey Blast) কেঁপে উঠল তুরস্ক। ঘটনাস্থল রাজধানী আঙ্কারায়, তুরস্কের পার্লামেন্টের (Turkey Parliament) একেবারে কাছে। বিস্ফোরণে অন্তত দু'জন পুলিশ অফিসার জখম হয়েছেন বলে খবর। প্রশাসনের বক্তব্য, পার্লামেন্টের কাছে তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রকের যে দফতর রয়েছে, তার ফটকের সামনেই বিস্ফোরণ ঘটে। সিকিউরিটি ক্যামেরায় সেই মুহূর্তের ভিডিও-ও ধরা পড়েছে। তুরস্ক প্রশাসনের দাবি, এটি সন্ত্রাসবাদী (Turkey Terrorist Attack) হামলা।

কী জানা গেল?
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা। অভ্যন্তরীণ মন্ত্রকের দফতরের সামনে এসে দাঁড়ায় একটি কমার্শিয়াল ভেহিকল। তুরস্ক প্রশাসনের দাবি, সিকিউরিটি ক্যামেরার যে ভিডিও ফুটেজ তারা পেয়েছে তা অনুযায়ী ওই গাড়িতে দু'জন ছিল। তাদেরই এক জন নিজেকে উড়িয়ে দেন, দ্বিতীয় জনকে পুলিশ নিরস্ত্র করে। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে একাধিক মন্ত্রকের দফতর রয়েছে। তা ছাড়া একেবারে কাছেই তুরস্কের পার্লামেন্ট। আজই প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বক্তৃতার মাধ্যমে সেখানে কাজকর্ম শুরু হওয়ার কথা ছিল। তার আগেই এই বিস্ফোরণ। তবে আপাতত যা জানা যাচ্ছে, তাতে প্রশাসন ওই এলাকায় সমস্ত যাতায়াত বন্ধ করে দিয়েছে। তদন্ত চলছে। এর আগে গত বছর নভেম্বরে ইস্তানবুলের একটি শপিং স্ট্রিটে বোমা বিস্ফোরণ ঘটেছিল। তাতে ৬ জনের মৃত্য়ু হয়। ৮১ জন জখম হন। 
তবে এদিনের হামলার নেপথ্যে কে বা কারা, সেটি এখনও স্পষ্ট নয়। যতটুকু জানা গিয়েছে, তাতে তদন্তকারীদের দাবি, কমার্শিয়াল ভেহিকলটি আঙ্কারা থেকে প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, 'কায়সেরি' নামে একটি শহর থেকে ছিনতাই করা হয়েছিল। গাড়ির চালককে খুন করে দু'জন সেটি ছিনতাই করে, এমনই উঠে এসেছে প্রাথমিক তদন্তে। কিন্তু এখনও তাদের পরিচয় স্পষ্ট নয়। 

ইতিহাস...
অতীত বলছে, তুরস্কের নানা প্রান্তে এই ধরনের নানা হামলার নেপথ্য়ে সাধারণত কুর্দিশ জঙ্গিরাই কলকাঠি নেড়ে থাকে ।  হালে, তাদের শীর্ষস্থানীয় নেতাদের জেলে পুরেছে প্রশাসন। সমানতালে তুরস্ক এবং সীমান্ত পেরিয়ে সিরিয়া-ইরাকেও কুর্দদের ঘাঁটিতে সেনা অভিযান চলেছে। সব মিলিয়ে চাপে তারা। পাল্টা দিতেই কি রবিবারের হামলা? স্পষ্ট নয়। খোঁজ চলছে। প্রসঙ্গত, গত শুক্রবার পাকিস্তানের বালোচিস্তানে মস্তাঙ্গ এলাকায় পবিত্র ধর্মীয় পরব উপলক্ষ্যে এক মিছিলে আত্মঘাতী বিস্ফোরণে ৬০ জনের মৃত্য়ু হয়, জখম হন আরও ৬০ জন। সেই খবরের ধাক্কা সামলে উঠতে না উঠতেই দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণ। দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাস্থল খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুর একটি পুলিশ স্টেশনের মসজিদে। সেখানে ৫ জনের মৃত্য়ু হয়, জখম হন ১২ জন। বিস্ফোরণের অভিঘাতে মসজিদের ছাদ ভেঙে পড়ে।

আরও পড়ুন:ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে ১০০ দিনের কর্মীদের বাস, ফিরে যাওয়ার নির্দেশ TMC নেতৃত্বের

 

 

 

 

সেরা শিরোনাম

Amit Shah : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...
SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Cockroach Janta Party : অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget