এক্সপ্লোর

Independence Day High Alert: বাংলাদেশের জঙ্গি সংগঠন দিয়ে ভারতে হামলার ছক কষছে ISI, স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্ট IB-র

IB High Alert: যেহেতু বাংলাদেশ থেকে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাও আবার স্বাধীনতা দিবসের দিন বা তার আগে, তাই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Independence Day High Alert: স্বাধীনতা দিবসের আগে বড় সতর্কবার্তা দিল ইন্টেলিজেন্স ব্যুরো (IB)। গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী ভারতের বিভিন্ন অংশে হামলা চালানোর চেষ্টা করতে পারে। এই নিয়ে অ্যালার্টও জারি করেছে আইবি। গোয়েন্দা বিভাগ আরও জানিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সম্ভবত বাংলাদেশ ভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর মাধ্যমে হামলার ষড়যন্ত্র করছে এদেশে। স্বাধীনতা দিবসের আগে এমনিতেই ভারতের প্রায় সর্বত্র কড়া নিরাপত্তার বেষ্টনী থাকে। তবে তার আগে আইবি- র এমন অ্যালার্ট যথেষ্ট উদ্বেগজনক। আর এবারের ভয় প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে। কারণ সেখান থেকেই আসতে পারে বিপদ। গোয়েন্দা বিভাগের দাবি, পূর্ব সীমান্ত দিয়ে আসতে পারে সন্ত্রাসীরা। এই বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে ইন্টেলিজেন্স ব্যুরো। 

উত্তর-পূর্বের রাজ্যগুলি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশ থেকে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাও আবার স্বাধীনতা দিবসের দিন বা তার আগে, তাই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর জুলাই মাসে বাংলাদেশে কোটা সংরক্ষণ আন্দোলন ভয়াবহ আকার নিয়েছিল ছাত্র আন্দোলন অল্প কয়েকদিনের মধ্যেই গণ আন্দোলনের রূপ নেয়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে কার্যত পালিয়ে আসতে বাধ্য হন। এরপর বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন মহম্মদ ইউনূস। এরপর থেকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ক্রমশ অবনতি হয়েছে। এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে। আর তার জেরেই পুরোদমে ময়দানে নামছে একের পর এক জঙ্গি সংগঠন। 

বাংলাদেশের বর্তমান দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং জামাত-এ-ইসলামি সমর্থিত সরকারের কারণে বিগত কয়েকমাসে একাধিক জঙ্গি গোষ্ঠী সক্রিয় হয়েছে। এর ফলে আইএসআই- এর হস্তক্ষেপও বেড়েছে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পরামর্শ দেওয়ার জন্য এবং জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আইএসআই তাদের কর্মকর্তাদেরও পাঠিয়েছে। চলতি বছরের পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে কড়া নজর রয়েছ নিরাপত্তাবাহিনীর। আর তাই আইএসআই- এর নিশানায় রয়েছে পূর্ব সীমান্ত। গোয়েন্দা সূত্রে খবর, এই পরিস্থিতিতে আইএসআই চাইবে বাংলাদেশ ভিত্তিকে কোনও জঙ্গি সংগঠন একটি বড়সড় হামলা চালাক। 

সবচেয়ে বেশি বিপদ আসতে পারে জেএমবি অর্থাৎ জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ- এই জঙ্গি সংগঠনের থেকে। কারণ এই জঙ্গি সংগঠন অসম এবং পশ্চিমবঙ্গেও অনেকদিন ধরেই সক্রিয়। সন্ত্রাসবাদ চালানোর একাধিক মডিউল এইসব রাজ্যে বেশ অনেকদিন ধরেই সক্রিয় রেখেছে জেএমবি। এছাড়াও রয়েছে আরও অনেক জঙ্গি সংগঠন যেমন হরকত-উল-জিহাদি ইসলামি এবং আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। এই দুই জঙ্গি সংগঠনের জঙ্গিরা সাংঘাতিক পারদর্শী। বেশ বিপজ্জনকও। বিগত কয়েক মাসে উল্লিখিত জঙ্গি সংগঠনগুলি পুনরায় সংগঠিত হয়েছে। আর তাই আইবি- র থেকে এই সতর্কতা পাওয়ার পর থেকেই তৎপর হয়েছে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। নিরাপত্তার ব্যাপারে একটুও ফাঁক রাখতে রাজি নয় তারা। 

তথ্যসূত্র- আই এ এন এস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget