এক্সপ্লোর

Covid Vaccine : দেশের ৫০ কোটি মানুষ কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন, ট্যুইট স্বাস্থ্যমন্ত্রীর

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই দেশে জোরদার টিকাকরণ অভিযান চলছে। মঙ্গলবার টিকাকরণের সংখ্যা স্পর্শ করল ৬৫ কোটিতে। এদিকে আজ ফের একবার একদিনে ১ কোটির বেশি ভ্যাকসিনে ডোজ প্রয়োগ করা হয়েছে।

নয়া দিল্লি : তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই দেশে জোরদার টিকাকরণ অভিযান চলছে। মঙ্গলবার টিকাকরণের সংখ্যা স্পর্শ করল ৬৫ কোটিতে। এদিকে আজ ফের একবার একদিনে ১ কোটির বেশি ভ্যাকসিনে ডোজ প্রয়োগ করা হয়েছে। যা পাঁচদিনে দ্বিতীয় বার বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোউইন পোর্টালের তথ্য অনুযায়ী, আজ দেশে ভ্যাকসিনের ১,০৮,৮৪,৮৯৯ ডোজ প্রয়োগ করা হয়েছে।

আজ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ট্যুইটারে লিখেছেন, নতুন রেকর্ড গড়েছে দেশ ! প্রধানমন্ত্রী @নরেন্দ্র মোদীর #সবকো ভ্যাকসিনমুফতভ্যাকসিন ক্যাম্পেন তার পূর্ববর্তী ১.০৯ কোটি ডোজের রেকর্ড ভেঙে আজ একটি নতুন রেকর্ড তৈরি করেছে। আজ, দেশে এর চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। সমস্ত দেশবাসীকে অভিনন্দন ! 

অপর একটি ট্যুইটারে মাণ্ডব্য লিখেছেন, পাঁচ দিনে এক কোটি, দুইবার। অভিনন্দন, যেহেতু ভারত আজ আরও এক কোটি টিকা প্রদান করছে। সন্ধ্যা ৬টার মধ্যেই একদিনে সর্বোচ্চ ভ্যাকসিনের রেকর্ড ১.০৯ কোটি ছুঁয়ে ফেলা গেছে। এখনও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে ভারত করোনার বিরুদ্ধে জোরাদার লড়াই করছে।

আজ আরও একটি ট্যুইটারে মাণ্ডব্য লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি -র নেতৃত্বে বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযানে আরেকটি মাইলফলক অর্জন করা গেল। ৫০ কোটি মানুষ কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গেছেন। কোভিড যোদ্ধাদের কঠোর পরিশ্রম এবং এই গুরুত্বপূর্ণ কৃতিত্ব অর্জনে নাগরিকদের অধ্যাবসায়কে সাধুবাদ জানাই।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৪১। সোমবারের তুলনায় যা প্রায় ১২ হাজার কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৮০ জন।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০।  দৈনিক আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের।   

সেরা শিরোনাম

Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Supreme Court: ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget