এক্সপ্লোর

Brahmaputra Boat Collision: মাঝ-ব্রহ্মপুত্রে দুই নৌকার ধাক্কা, মর্মান্তিক নৌকাডুবিতে নিখোঁজ বহু যাত্রী

এই মর্মান্তিক দুর্ঘটনায় কোনও হতভাগ্য প্রাণ হারিয়েছেন কি না, তা নিয়েও এই মুহূর্তে নিশ্চিতভাবে কোনও তথ্য নেই।

মনোজ্ঞা লহিয়াল, গুয়াহাটি (অসম) : মাঝ-ব্রহ্মপুত্রে মর্মান্তিক নৌকাডুবি (Brahmaputra Boat Collision) । যাত্রীবাহী দুই নৌকার ধাক্কা লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুই নৌকা মিলিয়ে প্রায় শ'খানেক যাত্রী ছিলেন। যাদের মধ্যে বহু যাত্রীই নিখোঁজ। আপাতত জোরকদমে চলছে উদ্ধারকার্য। গুয়াহাটি থেকে প্রায় সাড়ে ৩৫০ কিলোমিটার দূরে জোরহাটের নিমাতি ঘাটের কাছে যে দুর্ঘটনাটি ঘটেছে। মাজুলি দ্বীপ থেকে একটি নৌকা আসছিল নিমাতি ঘাটের দিকে, অন্যদিকে উল্টোদিকে যাত্রার জন্য জলপথ ধরেছিল। ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুই নৌকা একেবারে কাছাকাছি এসে পড়ে আড়াআড়ি তাদের মধ্যে ধাক্কা লাগে, যার পরই এই ভয়াবহ নৌকাডুবি। আপাতত অসমের স্টেট ডিসাস্টার রেসপন্স ফোর্সের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় কোনও হতভাগ্য প্রাণ হারিয়েছেন কি না, তা নিয়েও এই মুহূর্তে নিশ্চিতভাবে কোনও তথ্য নেই।  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুই নৌকাতেও একাধিক যাত্রী থাকলেও প্রয়োজনীয় লাইফ জ্যাকেট বা বাকি সুরক্ষা সরঞ্জাম সেভাবে ছিল না। তাদের আরও অভিযোগ, মাজুলি ও জোরহাটের মধ্যে যোগাযোগকারী জলপথে বেশ বিপজ্জনকভাবেই যাত্রীবাহী নৌকাগুলি চলাচল করে। বেশ কয়েকবছর ধরে যে সমস্যার কথা তারা সরকারের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ডির্পামেন্টে বললেও কোনও সুরাহা পাননি বলেই দুর্ঘটনার পর ক্ষোভ উগড়ে দেন এলাকার স্থানীয়রা।

দেখে নিন নৌকাডুবির সেই মুহূর্তের ভিডিও-

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ঘটনা প্রসঙ্গে বলেছেন, 'জোরহাটের কাছে নিমাতি ঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় ব্যথিত। মাজুলি ও জোরহাটের প্রশাসনিক কর্তাদেরকে দ্রুত সুষ্ঠুভাবে উদ্ধারকার্য সম্পূর্ণ করার জন্য বলা হয়েছে। এনডিআরএফ ও এসডিআরএফ তাদের সবরকম সাহায্য করবে। আমি আগামীকাল নিমাতি ঘাটে যাব।' অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালও নৌকাডুবির ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন। হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে যোগাযোগও করেছেন তিনি।

আরও পড়ুন-ফুঁসছে ব্রহ্মপুত্র, বন্যা-ধসে বিধ্বস্ত অসমে একাধিক মৃত্যু, গ্রাম ছাড়ছে মানুষ

কোভিড টেস্ট এড়াতে মাঝরাতে যাত্রা, ওড়িশায় নৌকাডুবি, নিহত ১ শিশু, নিখোঁজ ৮ পরিযায়ী শ্রমিক

 

 

 

 

 

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget