এক্সপ্লোর

Bulli Bai App Case: অনলাইন মুসলিম মহিলাদের নিলাম, ‘মানবিকতা’র খাতিরে জামিন ‘বুল্লি বাই’, ‘সুল্লি ডিলস’ অভিযুক্তদের

Bulli Bai App Case: আদালত জানিয়েছে, কোনও ভাবে প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারবেন না অভিযুক্তরা। তাই নিজেদের ফোন নম্বর তদন্তকারী আধিকারিকদের কাছে জমা দিতে হবে তাঁদের।

নয়াদিল্লি: সমাজ সচেতন এবং প্রতিবাদী মুসলিম মহিলাদের নিলামে তোলাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ (Auction of Muslim Women)। কিন্তু ‘মানবিকতা’র খাতিরে (On Humanitarian Grounds) অভিযুক্তদের জামিন মঞ্জুর করল আদালত। অভিযুক্ত নীরজ বিষ্ণোই ‘বুল্লি বাই’ (Bulli Bai) এবং ওমকারেশ্বর ঠাকুর ‘সুল্লি ডিলস’ (Sulli Deals) অ্যাপ দু’টির তৈরি করেছিলেন বলে অভিযোগ। তাঁরা দু’জনেই জামিন পেয়ে গেলেন (Bulli Bai Sulli Deals accused get Bail)।

দিল্লির আদালতে জামিন মঞ্জুর অভিযুক্তদের

সোমবার দিল্লির আদালতে জামিন পেয়েছেন নীরজ এবং ওমকারেশ্বর। তাঁদের জামিন মঞ্জুর করতে গিয়ে আদালত যুক্তি দেয় যে, দু’জনেরই প্রথম অপরাধ। একটানা জেলে রেখে দিলে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। তাই ‘মানবিক’ কারণেই তাদের জামিন মঞ্জুর করা হচ্ছে।

আরও পড়ুন: Abhishek Banerjee ED : আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক, কী জানালেন ?

জামিন মঞ্জুর করার পক্ষে সাফাই দিতে গিয়ে আদালত জানিয়েছে, শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করা হচ্ছে অভিযুক্তদের, যাতে ছাড়া পেয়ে সাক্ষীদের হুমকি দিতে না পারেন তাঁরা এবং প্রমাণ নষ্টের চেষ্টা করতে না পারেন। আদালত জানিয়েছে, অভিযুক্তরা কোনও ভাবে হেনস্থার শিকার মহিলাদের সঙ্গে যোগাযোগ করতে, তাঁদের হুমকি দিতে বা প্রভাবিত করতে পারবেন না।

আদালত জানিয়েছে, কোনও ভাবে প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারবেন না অভিযুক্তরা। তাই নিজেদের ফোন নম্বর তদন্তকারী আধিকারিকদের কাছে জমা দিতে হবে তাঁদের। সারা ক্ষণ ফোন চালু রাখতে হবে। কোথায়, কখন রয়েছেন, সেই সংক্রান্ত তথ্য তদন্তকারীদের জানাতে থাকতে হবে তাঁদের।

মানবিকতার খাতিরে জামিন দু’জনকে

এ ছাড়াও, জামিনে জেলের বাইরে এলেও, অভিযুক্তরা দেশের বাইরে পা রাখতে পারবেন না বলে জানিয়েছে আদালত। প্রত্যেক শুনানিতে আদালেত হাজিরা দিতে হবে তাঁদের। জামিন পেয়ে জেলের বাইরে থাকাকালীন এই ধরনের কোনও অপরাধ ঘটাতে পারবেন না তাঁরা। কিন্তু আদালতের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget