এক্সপ্লোর

Shinde News: বিজেপির হাত ধরতে তিন-চার বার অনুরোধ করা হয় উদ্ধবকে, বিস্ফোরক শিন্ডে

Maharashtra CM On Uddhav Thackeray: অন্তত তিন থেকে চার বার 'ন্যাচারাল অ্যালাই' বিজেপির হাত ধরতে অনুরোধ করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে। বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের।

মুম্বই: অন্তত তিন থেকে চার বার 'ন্যাচারাল অ্যালাই' (natural ally) বিজেপির (bjp) হাত ধরতে অনুরোধ করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে (uddhav thackeray)। বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (eknath shinde)। যে শিবসেনা বিধায়করা ঠাকরে শিবির ত্যাগ করেছিলেন, তাঁরা যে 'মহাবিকাশ আগাড়ি' নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট হয়েই অন্য পথ বেছে নেন সে কথা বোঝাতেই নতুন তথ্য শিন্ডের।

কী বলছেন শিন্ডে?
 
    এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন শিন্ডে। সঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। সূত্রের খবর, রাজ্য়ের মন্ত্রিসভার সম্ভাব্য কলেবরবৃদ্ধি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলতেই দুদিনের দিল্লি সফর তাঁদের। সেখান থেকেই নতুন মুখ্য়মন্ত্রীর দাবি, ঠাকরে শিবির ত্যাগী বিধায়করা একাধিকবার উদ্ধবকে বিজেপির সঙ্গে জোট করতে বলেছিলেন। কিন্তু সফল হননি। একই সঙ্গে শিন্ডের সংযোজন, আসল শিবসেনা তাঁরাই। তাঁর কথায়, 'আমাদের কাছে সংখ্যা রয়েছে। বিধানসভার অধ্যক্ষও আমাদের স্বীকৃতি দিয়েছেন।'

প্রতীক নিয়ে তরজা

  শিবসেনার প্রতীক কার হাতে থাকবে তা নিয়ে বিতর্ক চরমে। বালাসাহেব ঠাকরের পুত্র তথা প্রাক্তন মুখ্য়মন্ত্রী উদ্ধব বুঝিয়ে দিয়েছেন,এই লড়াই সহজে ছাড়বেন না। অন্য দিকে, শিন্ডের বক্তব্য বিচারব্য়বস্থার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তাঁর কথায়, 'আইনত আমরাই শিবসেনা। আমাদের পরিষদীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।' 
    উদ্ধব সরকারের পতনের নেপথ্য়ে বিজেপি যে কলকাঠি নেড়েছে, এই  অভিযোগ এখন পুরনো। বিরোধী শিবিরের বক্তব্য, ক্ষমতা দখলের জন্য পদ্মশিবির যা ইচ্ছে তাই করতে পারে। শিন্ডে অবশ্য মানছেন না। তাঁর যুক্তি, ৫০ জন বিধায়কের সমর্থন নিয়েও তিনিই মুখ্যমন্ত্রী হয়েছেন। বিজেপির ক্ষমতায় থাকার ইচ্ছা থাকলে এমনটা সম্ভব হত না, দাবি শিন্ডের। তাঁর পাশে দাঁড়িয়ে একসুরে কথা বলেছেন দেবেন্দ্র ফড়ণবীশও। তাঁর মতে, 'শিবসেনা বালাসাহেব ঠাকরের আর আমরা বালাসাহেব ঠাকরের শিবসেনার সঙ্গেই জোট বেঁধেছি।' ফলে শিন্ডেকে মুখ্যমন্ত্রী মানতে কোনও আপত্তি নেই তাঁর।
   বিষয়টি এত মসৃণ নয় বলেই অবশ্য় সূত্রের খবর। তবে শীর্ষ নেতৃত্বের চাপে আখেরে আনন্দ দিঘের শিষ্যকে মুখ্যমন্ত্রী পদে মেনে নিতে একরকম বাধ্য় হন তিনি। এই জোটের মেয়াদ কত? 
  প্রশ্ন উঠছে এর মধ্যেই। 

আরও পড়ুন:অলরাউন্ডার হার্দিককে নিয়ে চিন্তায় ভারতীয় প্রাক্তনী, কারণটা কী?

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget