এক্সপ্লোর

Hardik Pandya: অলরাউন্ডার হার্দিককে নিয়ে চিন্তায় ভারতীয় প্রাক্তনী, কারণটা কী?

All rounder Hardik Pandya: ভারতীয় প্রাক্তনীর মতে ওয়ান ডে ফর্ম্যাটে অলরাউন্ডার হিসেবে খেলাটা বেশ কঠিন কাজ।

মুম্বই: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পর বেশ কয়েক মাস ভারতীয় দলের বাইরেই ছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। চোটের জেরেই নিজের সেরা পারফরম্যান্সটা দিতে পারেননি তিনি। তবে আইপিএলে (IPL) কামব্যাক করার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন হার্দিক। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি এখন অধিনায়ক হার্দিকও মাঠে কাঁপাচ্ছেন।

আইপিএলে আর্বিভাবেই গুজরাট ফ্রাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করার পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের নেতৃত্ব দিয়েও সফল হার্দিক। আইরিশদের ২-০ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি ব্যাট হাতে ৫০ করার পর বল হাতেও চার উইকেট নিয়েছিলেন তারকা অলরাউন্ডার। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) কিন্তু হার্দিকের বোলিং নিয়ে খানিকটা চিন্তায়। তাঁর মতে ওয়ান ডেতে অলরাউন্ডার হওয়াটা বেশ কঠিন কাজ।

অলরাউন্ডার হিসেবে ওয়ান ডে খেলা কঠিন

ভারতীয় প্রাক্তনী বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ও ডাক পেয়েছে। তবে এই সিদ্ধান্তটা নিয়ে আমি বেশ চিন্তিত। অলরাউন্ডারের জন্য ৫০ ওভারের ক্রিকেট খুবই কষ্টকর। সাড়ে তিন ঘণ্টায় ১০ ওভার বল করা এবং তার উপর যদি প্রথমে ব্যাটিংয়ের শেষের দিকে ব্যাট করতে হয়, তার উপর যদি কেউ অপরাজিত থাকেন, তাহলে শারীরিকভাবে তাতে ভীষণ ধকল যায়।’

ব্যাটিং অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য

কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের (Kapil Dev) উদাহরণ দিয়ে মঞ্জরেকর বিষয়টি আরও গভীরে ব্যাখা করেন। ‘আমি কপিল দেবের সঙ্গে খেলতাম এবং আমার স্পষ্টভাবে মনে আছে কপিল দেবও প্রথমে ব্যাট করলে, তারপরে ১০ ওভার বল করার কাজটা যে কতটা কঠিন, সেই বিষয়ে বলতেন। তাই হার্দিককে যদি ৫০ ওভারের ম্যাচে ১০ ওভার বল করতে হয়, তাহলে তা উদ্বেগেরই। পরিবর্তে ও ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলে যদি চার-পাঁচ ওভার বল করে, তাতে কোনও সমস্যা নেই।’ দাবি ভারতীয় প্রাক্তনীর। হার্দিককে শনিবার (৯ জুলাই) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে দেখা যাবে। তিনি নিজের দুর্ধর্ষ ফর্ম বজায় রাখতে পারেন কিনা, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: সিএসকের সঙ্গে সম্পর্কে চিড়? সোশ্যাল পোস্ট মুছে জল্পনা বাড়ালেন জাডেজা

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget